আগরতলা, ৮ জানুয়ারি : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে তেশরা জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড টিকা প্রদান। এখন পর্যন্ত ওই বয়সের ৭০৮৮৯ জনকে টিকা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দ্রুতগতিতে চলছে রাজ্যে স্কুলে স্কুলে এবং বিভিন্ন হেল্প সেন্টার এ ভ্যকসিন প্রদান এর কাজ। একই সঙ্গে পাল্লা দিয়ে আজ ৮ই জানুয়ারি শনিবার ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল ক্লাস স্কুলেও অনুষ্ঠিত হয়েছে ভ্যাকসিন প্রদান। সকাল ১০টা থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী নবম থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উৎসবের মেজাজে ভ্যাকসিন নিতে স্কুলে আসে ।
উল্লেখ্য ধর্মনগর নর্থ পয়েন্ট দ্বাদশ শ্রেণি স্কুল উত্তর জেলার একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল। সকাল থেকেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে সুন্দর এবং সুস্থভাবে ভ্যাকসিন ব্যবস্থা করেন। স্বাস্থ্যকর্মীদের বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করেছেন।

