News Flash

  • Home
  • Uncategorized
  • জোর কদমে চলছে ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের টিকাকরণ, এখন পর্যন্ত টিকা নিল ৭০৮৮৯ জন
Image

জোর কদমে চলছে ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের টিকাকরণ, এখন পর্যন্ত টিকা নিল ৭০৮৮৯ জন

আগরতলা, ৮ জানুয়ারি : সারা দেশের সঙ্গে  ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে তেশরা জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড টিকা প্রদান। এখন পর্যন্ত ওই বয়সের ৭০৮৮৯ জনকে টিকা দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, দ্রুতগতিতে চলছে রাজ্যে স্কুলে স্কুলে এবং বিভিন্ন হেল্প সেন্টার এ ভ্যকসিন প্রদান এর কাজ। একই সঙ্গে পাল্লা দিয়ে আজ ৮ই জানুয়ারি শনিবার ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল ক্লাস স্কুলেও অনুষ্ঠিত হয়েছে ভ্যাকসিন প্রদান। সকাল ১০টা থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী নবম থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উৎসবের মেজাজে ভ্যাকসিন নিতে স্কুলে আসে ।
উল্লেখ্য ধর্মনগর নর্থ পয়েন্ট দ্বাদশ শ্রেণি স্কুল উত্তর জেলার একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল। সকাল থেকেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে সুন্দর এবং সুস্থভাবে ভ্যাকসিন ব্যবস্থা করেন। স্বাস্থ্যকর্মীদের বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করেছেন। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top