News Flash

  • Home
  • Uncategorized
  • খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : ক্রীড়ামন্ত্রী
Image

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ একজন দায়িত্বশীল সুুনাগরিক গঠনে এই বিকাশ খুবই প্রয়োজনীয়৷ আজ আমতলির বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুুপার মানিক দাস, পদ্মশ্রী দীপা কর্মকার, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের মুখ্য আধিকারিক প্রশান্ত কুমার দাস ও রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দ মহারাজ প্রমুখ৷ উল্লেখ্য, আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রামকৃষ্ণ বিদ্যালয় ও আইটিআই-র ছাত্ররা অংশগ্রহণ করে৷


অনুষ্ঠানে আলোচনাকালে ক্রীড়ামন্ত্রী মাঠে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, জীবনে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না৷ কিন্তু এর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে৷ পরবর্তীতে আমরা যে পেশার সাথেই যুক্ত হই না কেন, সেই পেশা, দেশ ও সমাজের প্রতি আমাদের নিষ্ঠাবান থাকতে হবে৷ তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে৷ নেশা ও সুুস্থ সমাজ একসঙ্গে চলতে পারে না৷ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ক্রীড়ামন্ত্রী একজোট হয়ে নেশার বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানান৷


অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার বলেন, যে কোনও ধরনের খেলাধুলাই মানুষের মনে নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগের বোধকে জাগ্রত করে৷ তাই তিনি অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি অনুপ্রেরণা দেওয়ার আবেদন জানান৷ এছাড়াও অন্যান্য অতিথিগণও অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ পরে অতিথিগণ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ জাতীয় সঙ্গীতের মাধ্যমে সারাদিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top