News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়নের মধ্য দিয়ে আমাদের সরকার এক নতুন ভারতের সাথে নতুন ত্রিপুরাও গড়তে চলেছে ঃ বিধানসভার অধ্যক্ষ
Image

উন্নয়নের মধ্য দিয়ে আমাদের সরকার এক নতুন ভারতের সাথে নতুন ত্রিপুরাও গড়তে চলেছে ঃ বিধানসভার অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ এখন প্রশাসন ও উন্নয়ন মানুষের কাছে সহজে পৌঁছে যায়৷ এর জন্য কোন আন্দোলন করতে হয় না৷ এটাই হচ্ছে বর্তমান সরকারের সাথে পূর্বতন সরকারের পার্থক্য৷ আজ বৃদ্ধনগরস্থিত ’গীতবিতান’ হলে অনুষ্ঠিত পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির সাধারণ সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী একথা বলেন৷ তিনি বলেন, এরাজ্যের উন্নয়ন কর্মসূচি দ্রত গতিতে এগিয়ে চলছে৷ কোভিড-১৯ অতিমারীও এই উন্নয়নের অগ্রগতিকে রুখতে পারেনি৷ এই উন্নয়নের মধ্যদিয়ে আমাদের সরকার এক নতুন ভারতের সাথে নতুন ত্রিপুরাও গড়তে চলেছে৷ করোনা পরিস্থিতিতে জীবনের ঝঁকি নিয়েও সাধারণ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মীগণ এরাজ্যের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে৷ যার জন্য এই অতিমারীর মতো দুর্যোগেও এরাজ্যের মানুষের খাদ্যাভাব হয়নি৷ তিনি বলেন, সারা রাজ্যের উন্নয়নের সাথে ভারসাম্য বজায় রেখে পুরাতন আগরতলা ব্লকের উন্নয়নও দ্রত এগিয়ে চলেছে৷ তিনি ২০২১-২২ অর্থবর্ষে ব্লকের বিভিন্ন দপ্তর ভিত্তিক যেসমস্ত কাজগুলি এখনো সমাপ্ত হয়নি সেগুলি দ্রত শেষ করার জন্য দপ্তর আধিকারিকদের নির্দেশ দেন৷ তিনি বলেন, যে কাজগুলি খুব জরুরী সেগুলি আগে শেষ করতে হবে৷ যেসব রাস্তায় আলো নেই সেখানে স্ট্রিট লাইট জরুরী ভিত্তিতে বসাতে হবে৷ যেখানে রাস্তাঘাট, বীজ, নালা বেশী খারাপ সেগুলি আগে সারাই করতে হবে৷ কারণ বর্ষা এলে সে কাজগুলি আর করা যাবে না৷ যে এলাকায় রাস্তা বা নালা নেই সেখানেও অতি দ্রত গতিতে রাস্তা ও নালা তৈরী করে দিতে হবে৷


সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ব্লকের উন্নয়নে নিজ দপ্তরের কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করেন৷ পর্যালোচনায় পুরাতন আগরতলা ব্লকের প্রতিনিধি সভায় জানান, চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এমজিএন রেগায় বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে ২ লক্ষ ১৩ হাজার ২৯১টি শ্রম দিবসের সুুযোগ সৃষ্টি করা হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,৫৮৮টি পরিবারকে বাসগৃহ দেওয়া হয়েছে৷ পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের প্রতিনিধি সভায় জানান, পুরাতন আগরতলা ব্লকে এখন পর্যন্ত ৫,০৬১টি বাড়িতে অটল জলধারা মিশনে পাইপলাইনে পানীয়জল সরবরাহ করা হয়েছে৷ নতুন করে ৩০টি গভীর নলকূপ খনন করা হয়েছে৷ আরও ১৪টি গভীর নলকূপ ও ১৮টি মলবোর খনন করা হবে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের প্রতিনিধি সভায় জানান, ২০২১-২২ অর্থবছরে আমন ধানচাষের মরশুমে এই ব্লকের ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ হয়েছে৷ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ব্লকের ৩৯,৩৭৫টি পরিবারকে বিভিন্ন ফলের চারা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী পুপ উদ্যান প্রকল্পে ব্লকের ৬৭টি পরিবারকে ফুলচাষে সহায়তা দেওয়া হয়েছে৷


সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের প্রতিনিধি সভায় জানান, প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় এই ব্লকের ৪৫০ জন প্রসূতি মা ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন৷ মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধা’লী যোজনায় ব্লকের ৩টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ ব্লকের ৪,৭৭৩টি পরিবারের সদস্যকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি জানান, ১৫ থেকে ১৮ বয়সীদের কোভিড টিকা দেওয়ার কর্মসূচিও শুরু হয়েছে৷ মৎস্য দপ্তরের প্রতিনিধি সভায় জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় এই ব্লকের ১২৫টি মৎস্যজীবী পরিবারকে মাছের পোনা এবং উন্নত মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সভায় পূর্ত, শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া, বিদ্যৎ নিগম এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিগণও এই ব্লকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে সভায় পর্যালোচনা করেন৷ এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল৷ এছাড়া সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, পুরাতন আগরতলা ব্লকের বিডিও পামেলা সাহা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ এবং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ ও পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top