News Flash

  • Home
  • Uncategorized
  • জমি অধিগ্রহনে ক্ষতিপূরণ মিলেনি, ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ
Image

জমি অধিগ্রহনে ক্ষতিপূরণ মিলেনি, ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ

খোয়াই, ৫ জানুয়ারি : বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে উপযুক্ত টাকা পয়সা মিটিয়ে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল থেকে আগরতলা খোয়াই সড়কের সুবল সিং এলাকায় পথ অবরোধ করেন এলাকাবাসী। সকাল আটটা থেকে পথ অবরোধ শুরু হয়। ঘটনার খবর পেয়ে মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক এবং সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন।


অবরোধকারীরা প্রশাসনের কর্মকর্তাদের জানান, জাতীয় সড়ক নির্মাণের জন্য তাদের বাড়িঘর, দোকানপাট এবং অন্যান্য মূল্যবান গাছ কেটে জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। অথচ তাদেরকে উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ মিটিয়ে দেয়া হয়নি। সে কারণেই  তারা বুধবার সকাল থেকে সুবল সিং এলাকায় পথ অবরোধে সামিল হন। অবরোধের ফলে দু-দিকে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।


অবশেষে প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের আশ্বস্ত করেন, এ বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের একটি বৈঠকের ব্যবস্থা করা হবে। ওই বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে বেলা সাড়ে বারোটা নাগাদ পথ অবরোধ মুক্ত করা হয়। তারপর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top