News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের পশ্চিম জেলা সম্মেলনে বিজেপিকে তীব্র ভাষায় নিশানা
Image

সিপিএমের পশ্চিম জেলা সম্মেলনে বিজেপিকে তীব্র ভাষায় নিশানা

আগরতলা, ৫ জানুয়ারি : সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে বুধবার পশ্চিম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সম্মেলন শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সিপিআইএম পশ্চিম জেলা সম্মেলনে রাজ্যের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বভারতীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।


সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরো বলবান করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি অভিযোগ করেন, বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে গণতন্ত্র নেই। জনগণের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রপ্রিয় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকারের আমলে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা,মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ নানা হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে। বিরোধী দল সিপিআইএমকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ধরনের কার্যকলাপকে রাজনৈতিক অধিকার হরণের অন্যতম নজির বলে তিনি উল্লেখ করেন। রাজ্যের গণতন্ত্রপ্রিয় জনগণ  বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল বিজেপিকে উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top