News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তদানে সকলে এগিয়ে আসুন : শিক্ষা মন্ত্রী
Image

রক্তদানে সকলে এগিয়ে আসুন : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ৫ জানুয়ারি : মোহনপুর এসডিএম অফিস প্রাঙ্গণে বুধবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী বিধায়ক রতন লাল নাথ। শিবিরে এস ডিএম অফিসের কর্মী বৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা রক্ত দান করেন।


রক্তদান শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, এ ধরনের সেবামূলক কাজে সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রক্তদান মহৎ দান। এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট রয়েছে। রক্তের সংকটের কারণে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। একমাত্র রক্তদানের মধ্য দিয়েই এই ঘাটতি পূরণ করা সম্ভব।


তিনি আরো বলেন, কোনো ল্যাবরেটরীতে রক্ত তৈরি করা যায়না। বিজ্ঞান যতই উন্নত হোক না এখনো পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারেনি। একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। স্বাভাবিক কারণেই এই মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top