বিলোনিয়া, ৫ জানুয়ারি : বিলোনিয়ায় কোড়ালের কোপে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহতরা হলেন বিশ্বজিৎ ত্রিপুরা ও অমল ত্রিপুরা। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবস্থা সঙ্কটজনক হওয়াতে গোমতী জেলা হাসপাতাল থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীদের আক্রমণেই তারা গুরুতর ভাবে আহত হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই।

