News Flash

  • Home
  • Uncategorized
  • কোড়ালের কোপে দুই যুবক গুরুতর
Image

কোড়ালের কোপে দুই যুবক গুরুতর

বিলোনিয়া, ৫ জানুয়ারি : বিলোনিয়ায় কোড়ালের কোপে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহতরা হলেন বিশ্বজিৎ ত্রিপুরা ও অমল ত্রিপুরা। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবস্থা সঙ্কটজনক  হওয়াতে গোমতী জেলা হাসপাতাল থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীদের আক্রমণেই তারা গুরুতর ভাবে আহত হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top