News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর ও শিলচরের মধ্যে দ্বিসাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেন পুণরায় চালু হচ্ছে
Image

ধর্মনগর ও শিলচরের মধ্যে দ্বিসাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেন পুণরায় চালু হচ্ছে

আগরতলা, ২ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় ধর্মনগর ও শিলচরের মধ্যে দ্বিসাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুণরায় চালু হচ্ছে। যাত্রীদের চাহিদা পূরণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ৪ জানুয়ারি থেকে ওই প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া ৭ জানুয়ারি থেকে রাঙাপাড়া নর্থ-ডেকারগাঁও ও রঙিয়া-ডেকারগাঁওয়ের মধ্যে দৈনিক প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে।
পাশাপাশি যাত্রীদের ভিড় হ্রাস করতে গুয়াহাটি ও নিউ হাফলং-এর মধ্যে নয়টি ট্রিপের জন্য উভয় দিক থেকেই একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এছাড়াও শিলচর ও ভৈরবীর মধ্যে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের ফ্রিকোয়েন্সি দ্বি-সাপ্তাহিক থেকে দৈনিকে বৃদ্ধি করা হয়েছে, যা ১ জানুয়ারী থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, যাত্রীদের সুবিধার্থে ৩ জানুয়ারি থেকে শিলচর ও জিরিবামের মধ্যে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের সময়সূচি সংশোধিত করা হবে।
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনীত কৌর জানিয়েছেন, ট্রেন নং ০৫৮২৩ রাঙাপাড়া নর্থ-ডেকারগাঁও দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল রাঙাপাড়া নর্থ থেকে ০৬.২০ ঘণ্টায় রওনা দিবে এবং ০৬.৫৫ ঘণ্টায় ডেকারগাঁও পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং ০৫৮২৪ ডেকারগাঁও-রাঙাপাড়া নর্থ দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল ডেকারগাঁও থেকে ২২.৪০ ঘণ্টায় রওনা দিবে এবং ২৩.২৫ ঘণ্টায় রাঙাপাড়া নর্থে সৌঁছাবে। ট্রেন নং ০৫৮৬১ রঙিয়া-ডেকারগাঁও দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল রঙিয়া থেকে ১৫.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ২০.১৫ ঘণ্টায় ডেকারগাঁও পৌঁছাবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং ০৫৮৬২ ডেকারগাঁও-রঙিয়া দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল ডেকারগাঁও থেকে ০৭.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ১১.৫৫ ঘণ্টায় রঙিয়া পৌঁছাবে। .
সাথে তিনি যোগ করেন, ট্রেন নং ০৫৬৭৭ শিলচর-ধর্মনগর দ্বি-সাপ্তাহিক প্যাসেঞ্জার স্পেশাল ৪ জানুয়ারি থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি শিলচর থেকে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ১৭.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ২২.৩৫ ঘণ্টায় ধর্মনগর পৌঁছাবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং ০৫৬৭৮ ধর্মনগর-শিলচর প্যাসেঞ্জার ০৫-০১-২০২২ থেকে পুনরায় চলাচল করবে। ট্রেনটি ধর্মনগর থেকে প্রত্যেক বুধবার ও শনিবার ০৫.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ১০.২০ ঘণ্টায় শিলচর পৌঁছাবে।
এদিকে, গুয়াহাটি ও নিউ হাফলং-এর মধ্যে স্পেশাল ট্রেন: ট্রেন নং ০৫৬১১ গুয়াহাটি-নিউ হাফলং স্পেশাল ২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৯ ট্রিপের জন্য চলাচল করবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ট্রেনটি গুয়াহাটি থেকে রবিবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার ১৭.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ০০.৩০ ঘণ্টায় নিউ হাফলং পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং ০৫৬১২ নিউ হাফলং-গুয়াহাটি স্পেশাল ৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ৯ ট্রিপের জন্য চলাচল করবে। ট্রেনটি নিউ হাফলং থেকে সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ০২.০০ ঘণ্টায় রওনা দিবে এবং ০৮.৩৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছাবে।
তাঁর দাবি, ট্রেনগুলির সময়সূচি ও স্টপেজের বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়ার প্ল্যাটফর্মে উল্লেখ করা হয়েছে। যাত্রার সময়ে কোভিড-১৯ সম্পর্কিত নিজের নিজের রাজ্যের সুরক্ষামূলক ব্যবস্থাবলি ও নির্দেশনাবলি পালন করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top