News Flash

  • Home
  • Uncategorized
  • তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৪ পাক সেনা
Image

তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৪ পাক সেনা

ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি. স.) : তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গুলির লড়াইয়ে চার সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।শুক্রবার এক বিবৃতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে জঙ্গি দমন অভিযানের সময় জেহাদিদের সঙ্গে লড়াই বাঁধে নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ তুমুল গুলির লড়াইয়ে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন চারজন সৈনিক। গ্রেপ্তার করা হয়েছে এক টিটিপি জঙ্গিকে। ধৃত জঙ্গির কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে, পাক সেনার দাবি উড়িয়ে টিটিপি দাবি করেছে, বুধবার হওয়া ওই সংঘর্ষে সাত পাক সেনাকে খতম করেছে তারা।

বিগত দশক থেকেই পাকিস্তানে সন্ত্রাস তৈরি করেছে টিটিপি। গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলে শরিয়ত লাগু করাই তাদের উদ্দেশ্য। বিগত দিনে বেশ কয়েকবার পাকিস্তানকে রক্তাক্ত করেছে সংগঠনটি। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৫০ পড়ুয়াকে হত্যা করে জঙ্গি সংগঠনটি। তারপর থেকে পাক সরকার ও টিটিপি’র সংঘাত তুঙ্গে পৌঁছেছে। এহেন পরিস্থিতিতে ইসলামাবাদ আশা করেছিল যে এবার আফগান তালিবানের মদতে তেহরিকের উপর রাশ টানতে সক্ষম হবে তারা। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় হায়বাতোল্লা আখুন্দজাদার সংগঠনটি। আফগান তালিবান সাফ জানিয়ে দিয়েছে টিটিপি তাদের সমস্যা নয়।

পরিস্থিতি সামাল দিতে গত মাসে টিটিপি-র সঙ্গে আলোচনায় বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে টিটিপি স্পষ্ট ভাষায় জানায়, কোনও ধরনের সংঘর্ষ বিরতি ঘোষণার আগে পাকিস্তানের জেল থেকে তাদের বন্দি সদস্যদের মুক্তি দিতে হবে। আর এখনই আত্মসমর্পণ করার সময় হয়নি।

বিশ্লেষকদের মতে, পাক সেনার হাত রয়েছে টিটিপি-র মাথায়। এই কারণেই নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা চললেও সেনার সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনও নির্ণায়ক ফল পাওয়া যাবে না। আর এই সমস্ত বিষয়গুলিই ভাবিয়ে তুলছে ইমরানকে। কিন্তু সাম্প্রতিক ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে ক্রমশ টিটিপি’র উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে পাক ফৌজ ও আইএসআই।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top