News Flash

  • Home
  • Uncategorized
  • ভুল চিকিত্সায় রোগীর মৃত্যু, নার্সিং হোমের বিরুদ্ধে মামলা
Image

ভুল চিকিত্সায় রোগীর মৃত্যু, নার্সিং হোমের বিরুদ্ধে মামলা

আগরতলা, ১ জানুয়ারি : রাজধানী আগরতলা শহরের কল্যানী এলাকায় একটি নার্সিংহোমে অস্ত্রপচারের সময় এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে হামলা ও ভাঙচুর চালিয়েছে মৃতের আত্মীয়-পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা শহর সংলগ্ন চাম্পামুড়া এলাকার বাসিন্দা পুলিন দাস দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিলেন। তার একটি পা ভেঙ্গে গিয়েছিল। তাকে প্রথমে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কল্যাণী এলাকার উজ্জীবন কুমার নাগ নার্সিংহোমে ভর্তি করানো হয়। প্রতিদিন শয্যা ভাড়া বাবদ ২০০০ টাকা এবং অস্ত্রপচার বাবদ ৬৫ হাজার টাকা মিটিয়ে দেন রোগীর পরিবার।

শনিবার সকালে ওই রোগীকে পা অস্ত্রপচার করার জন্য নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে পরিবারের লোকজনরা রোগীর সঙ্গে দিব্যি কথা বলেন। রোগী জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। কিন্তু অস্ত্রপচারের পর রোগীর পরিবারের লোকজনদের জানানো হয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণ পর নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, রোগীর মৃত্যু হয়েছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোম চত্বরে উত্তেজনা দেখা দেয়। রোগীর পরিবার পরিজন এবং আত্মীয়-স্বজনরা নার্সিংহোমে ভিড় জমান। এমনকি নার্সিংহোমে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে পুলিন দাসের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আগরতলা পূর্ব থানায় নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোগীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top