News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে জিতলে বিনামূল্যে বিদ্যুৎ দেবে সপা, ঘোষণা অখিলেশের
Image

উত্তরপ্রদেশে জিতলে বিনামূল্যে বিদ্যুৎ দেবে সপা, ঘোষণা অখিলেশের

লখনউ, ১ জানুয়ারি (হি.স) : আম আদমি পার্টির পথেই পা বাড়াল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মুখে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের বড় ঘোষণা, ভোটে জিতলে রাজ্যের মানুষকে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেবে সমাজবাদী পার্টির সরকার। শনিবার বছরের প্রথমদিন লখনউয়ে এই ঘোষণা করেন অখিলেশ যাদব। পাশাপাশি তাঁর আরও ঘোষণা, চাষবাসের জন্য কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেবে সপা সরকার। কিছুদিন আগেই আম আদমি পার্টি উত্তরপ্রদেশে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল, ভোটে জিতলে তারা ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি-তে বিদ্যুৎ দেবে। এবার ভোটারদের মন জিততে আপের নির্বাচনী প্রতিশ্রুতিকে হাতিয়ার করলেন অখিলেশ।

শনিবার লখনউয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে করেন সপা সুপ্রিমো। সেখানে নির্বাচনী প্রস্তুতিতে দলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। রাজনৈতিক মহলও মনে করছে, আসন্ন ভোটে বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে সমাজবাদী পার্টি। অখিলেশও এদিন কার্যকর্তাদের জানান, মানুষের সমর্থন সপার দিকেই আছে। উত্তরপ্রদেশে এবার তারাই সরকার গঠন করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top