News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর নিয়োগে অনিয়মের অভিযোগে ত্রিপুরায় আজ ফের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Image

টিএসআর নিয়োগে অনিয়মের অভিযোগে ত্রিপুরায় আজ ফের বিক্ষোভ, রাস্তা অবরোধ

আগরতলা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা স্টেট রাইফেলসে নিয়োগকে ঘিরে আজ ফের বেকারদের ক্ষোভ আছড়ে পড়েছে। একাংশ চাকুরী প্রত্যাশী ত্রিপুরা হাই কোর্টের সামনে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ তাঁদের অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানানো সত্বেও তাঁরা রাজি হননি। তাই, বাধ্য হয়ে পুলিশ মৃদু লাঠি চার্জ করেছে এবং তাঁদের গ্রেফতার করে নিয়ে গেছে। ওই ঘটনায় আজ দিনভর ভিআইপি রোডে তীব্র উত্তেজনা ছিল।


প্রসঙ্গত, ত্রিপুরায় টিএসআরে দুইটি নতুন আইআর ব্যাটেলিয়ান গঠনের উদ্দেশ্যে ১৪৩৭ জন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিপুরা সরকার মেধা তালিকা প্রকাশ করেছে। এই প্রথম টিএসআরে মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। নতুন দুইটি আইআর ব্যাটেলিয়ানের জন্য ১২১৪ জন রাইফেলম্যান জেনারেল ডিউটি নিয়োগ করা হবে। তাদের মধ্যে ৯১১ জন ত্রিপুরার এবং ৩০৩ জন বহি:রাজ্য থেকে নিয়োগ হবে। মহিলা কর্মী নিয়োগ করা হবে ১৩১ জন। তাঁদের মধ্যে ত্রিপুরার ১০২ জন এবং বহি:রাজ্য থেকে থাকবেন ২৯ জন। ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ৯২ জনকে। তাঁদের মধ্যে ত্রিপুরার ৬৯ জন এবং বহি:রাজ্যের রয়েছেন ২৩ জন।


নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা নির্ণয়ে অনিয়ম হয়েছে বলে চাকুরী প্রত্যাশীরা গুরুতর অভিযোগ এনেছেন। তাঁদের বক্তব্য, লিখিত পরীক্ষায় ২৬ নম্বর পেয়েছেন এমন প্রার্থীর নাম মেধা তালিকায় রয়েছে। শুধু তাই নয়, শারীরিক পরীক্ষায় দৌড়ে টিকেনি, এমন প্রার্থীকেও মেধা তালিকায় দেখা যাচ্ছে। তাঁদের অভিযোগ অর্থের বিনিময়ে মেধা তালিকায় অযোগ্যরা স্থান পেয়েছেন। তাই, তাঁরা ওই মেধা তালিকা বাতিলের দাবি জানিয়েছেন।


গতকালও একাংশ বিক্ষুব্ধ চাকুরী প্রত্যাশী সচিবালয়ের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। শুধু তাই নয়, পরবর্তীতে তাঁরা ত্রিপুরা হাইকোর্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইকোর্ট চত্বরে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল।


আজ বিক্ষুব্ধ চাকুরী প্রত্যাশীরা জানিয়েছেন, মেধা তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম হয়েছে। তাই, ত্রিপুরা হাইকোর্টে মামলা করতে চাইছি আমরা। কিন্ত, আদালতে শীতকালীন অবকাশ চলছে। ফলে, এখন মামলা করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা রাস্তা অবরোধ করেছি, বলেন জনৈক চাকুরী প্রত্যাশী। তাঁদের বক্তব্য, ২২০০ পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। অথচ, মাত্র ১৪৩৭টি পদে নিয়োগে মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তাঁদের দাবি, পূর্বের ঘোষণা অনুযায়ী সমস্ত পদে মেধা তালিকা প্রকাশ করতে হবে। সাথে যেখানে অনিয়ম হয়েছে, তা সংশোধনের পর নতুন মেধা তালিকা প্রকাশ করা হোক।


দীর্ঘ সময় পুলিশ তাঁদের অবরোধ প্রত্যাহারের জন্য বুঝিয়েছেন। কিন্ত, কিছুতেই অবরোধ প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড় অবস্থান নেন। ফলে বাধ্য পুলিশ তাঁদের উপর মৃদু লাঠিচার্জ করেছে এবং গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে। কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকালের মতই আজ টিএসআর চাকুরীর অনিয়মের অভিযোগ এনে কিছু যুবক-যুবতী রাস্তা অবরোধ করেছেন। তাঁদের এখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top