News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: মা ও বোনেদের সম্মান-সুরক্ষা উত্তর প্রদেশের জনগণের কাছে বিজেপির প্রতিশ্রুতি : অমিত শাহ
Image

Amit Shah: মা ও বোনেদের সম্মান-সুরক্ষা উত্তর প্রদেশের জনগণের কাছে বিজেপির প্রতিশ্রুতি : অমিত শাহ

মোরাদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): মা ও বোনেদের সম্মান ও সুরক্ষা উত্তর প্রদেশের জনগণের কাছে বিজেপির প্রতিশ্রুতি। মোরাদাবাদ থেকে উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মোরাদাবাদের জনসভায় অমিত শাহ বলেছেন, “বিগত ৪ দিন ধরে আমি উত্তর প্রদেশে ঘুরছি, এটি আমার নবম সভা। যেখানেই যাচ্ছি, সেখানেই এমন জনসমুদ্র দেখতে পাচ্ছি। এই জনসমুদ্র বুঝিয়ে দিচ্ছে, উত্তর প্রদেশে ফের বিজেপিই জিততে চলেছে।” সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “উত্তর প্রদেশে সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির সরকার ১৫ বছর ধরে রাজত্ব করেছে, তাঁরা পশ্চিম উত্তর প্রদেশের পরিস্থিতি খারাপ করে দিয়েছে। পালিয়ে যেতে হয় মানুষকে, কিন্তু এখন মানুষকে আর পলায়ন করতে হবে না, মানুষকে আর ভয় পেতে হবে না।”

সরাসরি অখিলেশকে প্রশ্ন করে অমিত শাহ বলেছেন, “আমি অখিলেশের কাছে জানতে চাই, উত্তর প্রদেশের জনগণ আপনার শাসনকালে কত দাঙ্গা হয়েছিল তার হিসাব চাইছেন, কিন্তু তাঁরা তো উত্তরই দিচ্ছে না। আমিই উত্তর দিচ্ছি, অখিলেশবাবুর শাসনকালে ৭০০ দাঙ্গা হয়েছে। পশ্চিম উত্তর প্রদেশকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, “মা ও বোনেদের সম্মান ও সুরক্ষা উত্তর প্রদেশের মানুষের কাছে বিজেপির প্রতিশ্রুতি। পশ্চিম উত্তর প্রদেশে মা-বোনদের শ্লীলতাহানি করার সাহস দেখাতে পারবে না কেউ।” সমাজবাদী পার্টিকে তিরস্কার করে অমিত শাহ বলেছেন, “উত্তর প্রদেশে নতুন ধরনের প্রয়োগশালা (LAB) তৈরি করেছিল সমাজবাদী পার্টি। সপা-র LAB-এর অর্থ হল-L-লুট, A-আতঙ্কবাদ ও বি-ভ্রষ্টাচার (দুর্নীতি)।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top