News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার সন্ধ্যাতেই কলকাতায় জারি হবে ১৪৪ ধারা
Image

শনিবার সন্ধ্যাতেই কলকাতায় জারি হবে ১৪৪ ধারা

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বিজেপি সহ প্রায় সব বিরোধী দলই কলকাতা পুরনিগমের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করানোর দাবি তুলেছিল। সেই দাবি নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে, বিশেষ করে বিজেপি। এমনকি এই একই দাবি নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল।

জানা গিয়েছে, কমিশন শনিবার সন্ধ্যা থেকেই কলকাতা জুড়ে ১৪৪ ধারা জারি করে দেওয়ার পাশাপাশি যানবাহনও নিয়ন্ত্রণ করবে। রবিবার শুধু জেলা নয়, কলকাতার আশপাশের অঞ্চল থেকেও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিংমল এবং বেসরকারি অফিসগুলিও। কোনও ধরনের জমায়েত হলেই পুলিশকে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে বলেও কমিশন জানিয়ে দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন যেমন ভোট করানোর জন্য কলকাতা ও রাজ্য পুলিশের ওপর ভরসা রেখেছে ঠিক তেমনি আদালতও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের বক্তব্যকেই গ্রহণ করেছে। তাই রাজ্য নির্বাচন কমিশনও আগামী রবিবারের ভোটগ্রহণ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ভোট যাতে নির্বিঘ্নে হয় এবং শহরের বুকে যাতে অবাঞ্ছিত কেউ প্রবেশ করতে না পারে তার জন্য এবার বেশ কিছু কড়া পদক্ষেপ নিল কমিশন। যার অন্যতম হল শনিবার সন্ধ্যা থেকেই শহরে জারি হয়ে যাচ্ছে ১৪৪ ধারা।

ভোট নির্বিঘ্নে সারতে রবিবার শহরজুড়ে ৩ হাজারের বেশি রাজ্য ও কলকাতা পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। অশান্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ বাহিনী ও র‍্যাফ রাখা হচ্ছে। ওইদিন প্রয়োজন ছাড়া বাইরের কেউ যাতে শহরে ঢুকতে না পারে, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। আর এই কড়াকড়ির জেরেই যে আশঙ্কা দেখা দিয়েছে তা হল ভোটের জন্য হয়তো গোটা শহরই অঘোষিত বনধের চেহারা নিতে পারে। সেক্ষেত্রে রাস্তায় বাসের দেখা আদৌ মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top