News Flash

  • Home
  • Uncategorized
  • মরিগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে হত তিন, আহত দুই, সংকজনক এক
Image

মরিগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে হত তিন, আহত দুই, সংকজনক এক

মরিগাঁও (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : মধ্য অসমের মরিগাঁও জেলায় সংঘটিত ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মরিগাঁওয়ের মরিমুসলিম গ্রামের বাসিন্দা যথাক্ৰমে মহিবুর রহমান (৩০), হাফিজুর রহমান (২৫) এবং সুহেল আহমেদ (২৬) বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া আহত দুজন ঈশান আহমেদ (১৯) এবং ইক্ৰাম হুসেন (২১)। আহতদের প্রথমে মরিগাঁও অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক বলে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনা গতকাল সোমবার রাত প্ৰায় ১১টা নাগাদ বঘরা ঘুলিগাঁও এলাকায় সংঘটিত হয়েছে। মরিগাঁওয়ের মরিমুসলিম গ্রামের পাঁচ বন্ধু জাগিরোডে এক আত্মীয়ের বাড়ি থেকে বার্থ-ডে পার্টি করে এমএল ০৮ সি ৮১৮৮ নম্বরের হুন্ডাই আই-২০ কারে চড়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু বঘরা ঘুলিগাঁওয়ে আসার পর রাস্তা-লাগোয়া জনৈক রিদিপ বরদলৈয়ের বাড়ির সম্মুখবর্তী বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে পাঁচ বন্ধুবাহী আই-২০ কারটি। বিদ্যুৎ পরিবাহী খুঁটির সঙ্গে সংঘর্ষের পর গাড়িটি ছিটকে রিদিপবাবুর বাড়ির মূল গেটে হুমড়ি খেয়ে পড়ে। পর পর দুবার সংঘর্ষে গাড়িটির অগ্রভাগ চূৰ্ণ-বিচূৰ্ণ হয়ে যায়। এ ঘটনায় গাড়ির ভিতরেই তিন যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন।


এদিকে বাইরে প্রচণ্ড শব্দ শুনে রিদিপ বরদলৈ ও তাঁর বাড়ির সদস্য এবং প্রতিবেশীরা বেরিয়ে দুর্ঘটনাটি দেখে খবর দেন মরিগাঁও থানায়। ইত্যবসরে স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত কারের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগান।


ইতিমধ্যে অকুস্থলে ছুটে আসে পুলিশের দল। তাঁরা হতাহত পাঁচজনকে মরিগাঁও হাসপাতালে নিয়ে যান। সেখানে মহিবুর রহমান, হাবিজুল ইসলাম এবং সুয়েল আহমেদকে মৃত বলে ঘোষণা করে ইক্ৰাম আহমেদকে হাসপাতালে ভরতি করে ঈশান আহমেদকে সংকটজনক বলে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তাররা। পুলিশের তদন্তকারী অফিসার জানান, তীব্র গতিতে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনা এতই ভয়ংকর ছিল যে, চালকের আসন থেকে সোহেল আহমেদকে বের করতে তাঁদের বহু সময় লেগেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top