News Flash

  • Home
  • Uncategorized
  • Destroyed: গাজা বাগান ধ্বংস করল পুলিশ
Image

Destroyed: গাজা বাগান ধ্বংস করল পুলিশ

আগরতলা, ১১ ডিসেম্বর : দক্ষিণ কলমচৌড়ায় পাচটি স্থানে অভিযান চালিয়ে ত্রিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করলো কলমচৌড়া থানার পুলিশ। এ ধরনের অভিযান আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাম আমলে গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। এক্ষেত্রে, সোনামুড়া মহকুমা গাঁজা চাষের মৃগয়াক্ষে বলে পরিচিত গোটা রাজ্যে। বর্তমানে সোনামুড়ার পাশাপাশি অন্যান্য স্থানেও গাঁজা চাষের রমরমা দেখা যাচ্ছে। কমলনগর, কলমচৌড়া ও দক্ষিণ কলমচৌড়া, বাগবের, বক্সনগর, রহিমপুর, পুটিয়া, মানিক্যনগরে গাঁজা চাষের রমরমা রয়েছে।

২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর একবছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও দু’বছর যাবৎ আবার সেই বাম আমলের কায়দায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ। এ বছর কলমচৌড়া থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষীরা সরকারী বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজার চারা রোপণ করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে দক্ষিণ কলমচৌড়া এলাকায় অভিযান চালিয়ে 5টি আলাদা আলাদা প্লটে প্রায় 30 হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।

অবৈধ গাঁজা চাষ করা বাগানের গোপন খবর আসে কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের কাছে। ওসি বিষ্ণুপদ ভৌমিক নিজেই নেতৃত্ব দিয়ে ২০/৩০ জন পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে দক্ষিণ কলমচৌড়া এলাকায় বিশাল গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

টিলা ভূমিতে গাঁজা চাষীরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। শনিবার আর রক্ষা হল না তাদের এই অবৈধ গাঁজা চাষ। এই গাঁজা গাছগুলি  দা দিয়ে কেটে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, এই গাঁজা চাষের বাগানগুলো বন দপ্তরের অধীনে রয়েছে। আজ দফতরের কর্মীসহকারেই যৌথ অভিযান চলেছে।

এই অভিযানে  ধ্বংস করে দেওয়া গাঁজা গুলির  বাজারজাত মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান ওসি বিষ্ণুপদ ভৌমিক। তিনি জানিয়েছেন, আগামী দিনেও এমন ধরনের অভিযান জারি থাকবে। গাঁজা চাষ বন্ধ করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার জনগণকে পরামর্শ দিয়েছেন।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top