News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত আঞ্চলিক দল একত্রিত হলে বিজেপিকে সহজেই হারানো সম্ভব : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

সমস্ত আঞ্চলিক দল একত্রিত হলে বিজেপিকে সহজেই হারানো সম্ভব : মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.): দেশের সমস্ত আঞ্চলিক দল একত্রিত হলে বিজেপিকে সহজেই হারানো সম্ভব। তাই আঞ্চলিক দলগুলিকে শক্তিশালী ও একত্রিত হতে হবে। মুম্বইয়ে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে মমতা বলেছেন, বিদেশে পড়ে থাকলে লড়াই কীভাবে হবে, সর্বদা সময় দিতে হবে। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে বুধবার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে ছিলেন জাভেদ আখতার, বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকর, পবন বর্মা প্রমুখ।

মমতা এদিন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপির বিরুদ্ধে ঠিক মতো লড়ছে না কংগ্রেস। সর্বস্তরীয় স্তরে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে কংগ্রেস।…বিদেশে পড়ে থাকলে লড়াই কীভাবে হবে, সর্বদা সময় দিতে হবে।” মমতা আরও বলেছেন, “আমি চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হোক। আঞ্চলিক দলই তৈরি করে জাতীয় দল। সমস্ত আঞ্চলিক দল একত্রিত হলে বিজেপিকে সহজেই হারানো সম্ভব।” পশ্চিমবঙ্গে কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেছেন, “আমি কাজে বিশ্বাস করি। বাংলার মেয়েদের পাশে দাঁড়িয়েছি। বাংলায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে।”

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top