News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফের খুলল স্কুল, রাজধানীর বাতাস এখনও দূষিতই!
Image

দিল্লিতে ফের খুলল স্কুল, রাজধানীর বাতাস এখনও দূষিতই!

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণের জন্য রাজধানী দিল্লিতে বন্ধ রাখা হয়েছিল সমস্ত স্কুল ও কলেজ। রাজধানীর বাতাস এখনও দূষণ-মুক্ত হয়নি, এমতাবস্থায় সোমবার থেকে দিল্লিতে ফের খুলে গেল স্কুল। এদিন দিল্লির স্কুলগুলিতে শুরু হয়েছে সমস্ত ক্লাসের পঠনপাঠন। শুধুমাত্র স্কুল নয়, এদিন থেকেই দিল্লিতে খুলেছে কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

নির্মাণকাজ বন্ধ, অত্যাবশ্যক নয় এমন ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না! বহু প্রচেষ্টা সত্ত্বেও দিল্লির বাতাস দূষণ মুক্তই হচ্ছে না। সোমবারও দূষণের কবলে ছিল দিল্লি ও এনসিআর-এর বাতাস। ধোঁয়াশা ছিল অনেকটাই বেশি, দিল্লির বাতাসের বায়ুগত মান এদিন ছিল ‘ভীষণ খারাপ’। এই দূষণের মধ্যে স্কুল ফের খুলে যাওয়ায় অভিভাবকরা যথেষ্ট চিন্তিত। স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যে এদিন খুব বেশি ছিল, তা বলা যাবে না।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top