News Flash

  • Home
  • Uncategorized
  • Protest : মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করল তিপ্রা মথা
Image

Protest : মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করল তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। মুড়াসিং পাড়ায় আয়োজিত ঐতিয্যবাহী রাস মেলা থেকে বাড়ি ফেরার পথে উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় কিল্লা এলাকার এক গৃহবধূকে অপরহরন করে ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মন পাথর বাজারে বিক্ষোভ মিছিল সংঘটিত করল তিপ্রামথা। গনধর্ষনের প্রতিবাদ জানিয়ে তিপ্রামথা দলের উদ্দ্যোগে মনপাথর বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। ঘটনার বিবরনে জানা যায় ,গত ১৯শে নভেম্বর শান্তির বাজার মহকুমার মুড়াসিং পাড়ায় আয়োজিত ঐতিয্যবাহী রাস মেলা থেকে বাড়ি ফেরার পথে উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় কিল্লা এলাকার এক গৃহবধূকে অপরহরন করে নিয়ে গিয়ে সারা রাতব্যাপী ধর্ষন করে বলে অভিযোগ।

জানা যায়, গৃহবধূর স্বামীর উপর আক্রমন করে গৃহবধূকে নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিকারিকা। এই ধর্ষনকান্ডে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ । এই ধর্ষন কান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যে নারীদের সুরক্ষা প্রদানে রাজ্যসরকারকে বিশেষ ব্যাবস্থা গ্রহনের জন্য মনপাথর বাজার কাপিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করলো তিপ্রামথা । বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রামথা দলের সাব্রুম ডিভিশনাল কমিটির সভাপতি পরিমল রিয়াং, তিপ্রামথা দলের দক্ষিন জেলার মেম্বার জুয়েল রিয়াং, শান্তির বাজার ব্লক প্রেসিডেন্ট প্রতাপ রিয়াং সহ তিপ্রামথা দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তিপ্রামথা দল কতৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে মহিলাদের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top