News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় পারদ-পতন হচ্ছেই, হালকা শীতের পরশ দক্ষিণবঙ্গে
Image

কলকাতায় পারদ-পতন হচ্ছেই, হালকা শীতের পরশ দক্ষিণবঙ্গে

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): বাধাহীন উত্তুরে হাওয়ায় আগমণে পারদ-পতন হচ্ছে কলকাতায়। তাপমাত্রার পারদ নামছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। দিঘা থেকে ক্যানিং, শ্রীনিকেতন থেকে আসানসোল-দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতল পরশ। কলকাতায় তাপমাত্রা নামল কুড়ির নীচে। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও, ভোরে ও রাতে ফিরেছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন অনেকটাই কমবে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহবিদেরা জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে। নভেম্বর মাস প্রায় শেষ হতে চললেও এ রাজ্যে তাপমাত্রার পতন এখনও সে ভাবে হয়নি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে সে ভাবে নামেনি। তবে গত দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা কমতেই কলকাতায় ফিরেছে শীত-শীত ভাব। আকাশও পরিষ্কার থাকছে। দিঘায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আসানসোলে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top