News Flash

  • Home
  • Uncategorized
  • Police : পুর ও নগর ভোট : পৃথক স্থানে গন্ডগোলআটক দুই, পাঁচজনের বিরুদ্ধে মামলা
Image

Police : পুর ও নগর ভোট : পৃথক স্থানে গন্ডগোলআটক দুই, পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটাররা আজ শান্তিপুর্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ আগরতলা ও মেলাঘরে দুইটি ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে এবং ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷ ত্রিপুরা পুলিশের এআইজিপি আইন-শৃঙ্খলা সুব্রত চক্রবর্তী এই তথ্য দিয়েছেন৷ সাথে তিনি জানিয়েছেন, আগরতলা এবং সোনামুড়ায় ইভিএম ভাংচুরের চেষ্টা হয়েছিল৷ ফলে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ পর্ব বন্ধ ছিল৷ এছাড়া, ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টদের বাধা দান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পুলিশের সময়মতো হস্তক্ষেপে সমাধান হয়েছে৷\


সুব্রত বাবু জানান, আগরতলা, খোয়াই এবং ধর্মনগরে সন্ধ্যার পরও ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে৷ বাকি জায়গায় যথা সময়ে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে এবং ভোট কর্মীরা ইভিএম জমা দেওয়ার জন্য রওয়ানা হয়ে গেছেন৷ তাঁর কথায়, আগরতলা ও মেলাঘরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোন বড় ঘটনার খবর পাওয়া যায়নি৷ এক্ষেত্রে ভোটাররা শান্তিপুর্ন পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করেছেন৷


তিনি বলেন, আগরতলায় সকাল ৮টা নাগাদ এনসিসি থানাধীন আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যালয়ে তৃণমূলের পোলিং এজেন্টকে বিজেপি কর্মীরা মারধর করেছেন৷ ওই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং দুইজনকে পুলিশ আটক করেছে৷ সাথে তিনি যোগ করেন, আজ সকালে ১১টা নাগাদ মেলাঘরে ৪ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রহৃত হয়েছেন বলে অভিযোগ করেছেন৷ ওই ঘটনায় ভারতীয় দন্ডবিধি ৩২৫ এবং ৩৪ ধারায় ৫ জন সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷
তিনি আরও জানান, এনসিসি থানাধীন পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডে ৯ নম্বর বুথে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতে ৫ নম্বর ওয়ার্ডে এনসিআই সুকলে কিছু দুসৃকতিকারী ইভিএম ভাংচুরের চেষ্টা করেছিলেন৷ তাতে ভোটগ্রহণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য স্থগিত ছিল৷ তাঁর দাবি, স্থানীয় প্রশাসনের সময়মতো হস্তক্ষেপে ভোটগ্রহণ প্রক্রিয়া পুণরায় চালু করা সম্ভব হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top