News Flash

  • Home
  • Uncategorized
  • Seized : রাজ্যে প্রবেশের সময় অসম সীমান্তে আটক পনেরো লক্ষাধিক টাকার গবাদি পশু
Image

Seized : রাজ্যে প্রবেশের সময় অসম সীমান্তে আটক পনেরো লক্ষাধিক টাকার গবাদি পশু

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ নভেম্বর৷৷-অবৈধ উপায়ে রাজ্যে প্রবেশের সময় অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক লরি বোঝাই সতেরোটি গরু৷একিসাথে আটক করা হয়েছে লরি চালকেও৷ধৃতের নাম জগদীশ রায়(৫১)পিতার নাম মঙ্গল সিং৷বাড়ি হরিয়ানা রাজ্যের ফাতেয়াবাদ থানাধীন ভাটিয়া কলোনীতে৷

এ মর্মে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল জানান,বুধবার সন্ধ্যা নাগাদ এইচআর পচান্ন এক্স সাত পাচ আট পাচ নম্বরের একটি লরি অসমের সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করতে গেলে ত্রিপল বাঁধা লরিটিতে নিয়ম মুতাবেক তল্লাশি চালায় অসম পুলিশ৷পরে লরির ভিতর থেকে আটক করা হয় মোট সতেরোটি বিভিন্ন বয়ষের গরু৷এদের মধ্যে এগারোটি গাভি ও ছয়টি বাছুর গরু রয়েছে৷যাদের বাজার মুল্য অনুমানিক পনেরো থেকে ষোল লক্ষ টাকার মত হবে৷পাশাপাশি আটক করা হয়েছে লরি চালককে৷ইনচার্জ মিন্টু বাবু আরও জানান,এই গরু গুলি পাঞ্জাব থেকে ত্রিপুরা নিয়ে যাচ্ছিল৷ তাছাড়া পাচারকৃত গরুগুলোর প্রবেশের কোনও বৈধ কাগজ পত্র পাওয়া যায়নি৷


এমনকি ছয় চাকার লরিতে লাইভি স্টক পারমিটকে উপেক্ষা করে বেশী সংখ্যক গরু বোজাই করা ছিল৷কয়টি গরুর কানে ট্যাগ লাগানো থাকলেও বাকিগুলোতে কোনও ট্যাগ লাগানো হয়নি৷ফলে চালককে অসম ক্যাটেল প্রেভেনশন অ্যাক্ট(তেরো এক দু হাজার একুশ)মুতাবেক আটক করা হয়৷বর্তমানে ধৃত লরি চালক অসম পুলিশের হেফাজতে রয়েছে৷সাথে গরুগুলোকেও নিজেদের জিম্মায় রাখা হয়েছে৷বৃহষ্পতিবার ধৃত চালকে আদালতে সোপর্দ করবে অসম পুলিশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top