News Flash

  • Home
  • Uncategorized
  • মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত সন্তোষ বাবু, বীর যোদ্ধাদের সম্মানিত করলেন রাষ্ট্রপতি
Image

মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত সন্তোষ বাবু, বীর যোদ্ধাদের সম্মানিত করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুকে মরণোত্তর মহাবীর চক্র সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে মহাবীর চক্র পুরস্কার গ্রহণ করেছেন তেলেঙ্গানার বাসিন্দা সন্তোষ বাবুর মা ও স্ত্রী। গত বছর ১৫ জুন গালওয়ানে ৩০ জন নিরস্ত ভারতীয় সেনাকে নিয়ে পরিস্থিতি সরজমিনে দেখতে যান সন্তোষ বাবু। সেখানে তাঁদের উপর হামলা চালায় চিনা ফৌজ। বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যু বরণ করেন সন্তোষ বাবু।
এই মহাবীর চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার। শুধু তাঁকেই নয়, মরণোত্তর বীরচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে নায়েব সুবেদার নুদুরাম সোরেনকে। মরণোত্তর বীরচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে হাবিলদার কে পালানি, হাবিলদার তেজিন্দর সিং, নায়েক দীপক সিং এবং সেপাই গুরতেজ সিংকেও।

মরণোত্তর কীর্তি চক্র সম্মানে সম্মানিত হয়েছেন ৪ প্যারা স্পেশাল ফোর্সের সুবেদার সঞ্জীব কুমার। রাষ্ট্রপতির কাছ থেকে পরম বিশিষ্ট সেবা পদক গ্রহণ করেছেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিবেক আর চৌধুরী। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top