News Flash

  • Home
  • Uncategorized
  • Conspiracy : তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের ছায়াজোটের ষড়যন্ত্র : বিজেপি
Image

Conspiracy : তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের ছায়াজোটের ষড়যন্ত্র : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষের মুখ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তিকে ঘিরে আজ দিনভর উত্তেজনার ঘটনায় ছায়াজোটের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ দলের নেতা তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করার জন্যই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছায়াজোট হয়েছে৷ তারাই আজ দিনভর আগরতলায় অস্থিরতা কায়েম করে রেখেছে৷ পূর্ব আগরতলা মহিলা থানা এবং তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় বিজেপি কর্মীরা যুক্ত নন৷ তবুও দলীয়ভাবে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷


আজ রাতে সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য ক্রমাগত অপপ্রচার চলছে৷ মিথ্য গুজব রটিয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ অসত্য খবর সারা দেশে প্রচার করে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে৷ কারণ, রাজ্যে তাদের সাংগঠনিক শক্তি গড়ে উঠেনি৷ তা সত্বেও পশ্চিমবঙ্গে অরাজকতা ঢাকতে ত্রিপুরাকে তৃণমূল নিশানা করেছে৷ নবেন্দুবাবু জোর গলায় বলেন, সিপিএম এবং কংগ্রেস তলে তলে তৃণমূলকে মদত যোগিয়ে যাচ্ছে৷ তাদের মধ্যে ছায়াজোট তৈরী হয়েছে৷ তা ইতিমধ্যে প্রমাণ মিলেছে৷
এদিন তিনি বলেন, বহিরাগত ভাড়াটে গুন্ডা এনে তৃণমূল কংগ্রেস রাজ্যে অশান্তির পরিবেশ তৈরী করেছে৷ উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে৷ তাঁর কটাক্ষ, শনিবার পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জনসভায় বিজেপিকে পাঁচ মিনিটে খতম করার নিদান দিয়েছেন৷ সাথে তাঁর হুমকি পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদেরও লাশ পড়বে৷ তিনি বলেন, রাজ্যে নির্বাচনে ভোট পাওয়া তাদের উদ্দেশ্য নয়৷ দলীয় প্রার্থীদের প্রচারে অনিহা দেখে তা বোঝা যাচ্ছে৷ তাঁর দাবি, তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য বিজেপি কার্য্যকর্তাদের আগেই বার্তা দেয়া হয়েছে৷ কারণ, বিজেপি সুচিন্তিতভাবে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করতে চাইছে৷


এদিন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, পুর ও নগর সংস্থার নির্বাচনের সরব প্রচারের শেষ লগ্ণে আমরা চলে এসেছি৷ কিন্তু, নির্বাচনকে ঘিরে রাজ্যে এখন বিরাট ষড়যন্ত্র হচ্ছে৷ পরিকল্পিত ওই ষড়যন্ত্রে মূল কারিগর তৃণমূল কংগ্রেস এবং তাদের গোপনে সহযোগিতা করছে কংগ্রেস ও সিপিএম৷ তাঁর দাবি, বোঝাপড়ার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পাড় করার চেষ্টা চলছে৷ তিনি বলেন, কয়েকমাস ধরেই রাজ্যের শান্তির পরিবেশ ধবংস করার নীল নক্সা তৈরী করেছে তৃণমূল কংগ্রেস৷ তাদের আইটি সেল পরিকল্পিতভাবে রাজ্যে এবং সারা দেশে তা প্রচার করে চলেছে৷ তিনি দাবি করেন, ত্রিপুরাকে বদনাম করার জন্যই তৃণমূল কংগ্রেস এই ঘৃণ্য ষড়যন্ত্র রচনা করেছে৷ তাঁর আরও দাবি, রাজ্যে তৃণমূলের অন্তর্কোন্দল ক্রমশ বাড়ছে৷ তারই দোষ ঢাকার জন্য আগামীকাল দিল্লীতে তৃণমূলের সাংসদরা আরেকটি নাটক মঞ্চস্থ করতে চলেছেন৷


তিনি দৃঢ়তার সাথে বলেন, তৃণমূলের সমস্ত ষড়যন্ত্র রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে বিজেপি৷ তাদের প্ররোচনার ফাঁদে পা দেওয়ার বদলে গণদেবতার আশীর্বাদ চাইছি আমরা৷ এদিন তিনি দাবি করেন, আজ থানা ও তৃণমূলের ক্যাম্প অফিসে হামলায় বিজেপি কর্মীরা জড়িত নন৷ তা সত্বেও দলীয় ভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে৷ তিনি জোড় গলায় বলেন, আজকের ঘটনায় ছায়া জোটের ষড়যন্ত্র রয়েছে বলে বিজেপি বিশ্বাস করে৷ নবেন্দুবাবু দাবি করেন, আজকের ঘটনাগুলির পেছনে কোন না কোনও ভাবে সিপিএম যুক্ত রয়েছে৷ তাদের ছায়াজোট নির্বাচনকে ঘিরে রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করতে চাইছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top