News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested : খোয়াই হাসপাতালে চোরের দৌরাত্ম্য, সন্দেহের বশেগ্রেপ্তার এক ব্যক্তি
Image

Arrested : খোয়াই হাসপাতালে চোরের দৌরাত্ম্য, সন্দেহের বশেগ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রবিবার সকালে খোয়াই জেলা হাসপাতাল চত্বর থেকে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ৷ ধৃত ব্যাক্তি চোর বলে সন্দেহ করা হচ্ছে৷ ধৃতের নাম যোগেন্দ্র সরকার বলে পুলিশ জানায়৷ তার বাড়ী খোয়াই থানাধীন পশ্চিম গণকীর তাঁত চৌমুহনী৷ সাম্প্রতিক সময়ে গত বেশ কিছুদিন ধরে খোয়াই জেলা হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগীদের মোবাইল ফোন ও নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটে চলেছে বলে খবর৷


এসব ঘটনার সাথে ধৃত ব্যাক্তির কোনরকম সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ৷ধৃত ব্যাক্তি কোন ধরনের চুরিচক্রের লোক কিনা তাও খোঁজ খবর নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ ঘটনার বিবরণে জানা গেছে,রবিবার সকালে এক সন্দেহভাজন লোককে হাসপাতাল চত্বরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে তাকে নজরে রাখে কর্মরত বেসরকারী নিরাপত্তা রক্ষীরা৷


লোকটি একসময় হাসপাতালের পেছনের ব্লকের দিকে গিয়ে অক্সিজেন প্ল্যান্টের পাইপলাইনের থেকে কিছু যন্ত্রাংশ খুলে পকেটে ঢুকিয়ে ফিরে আসার সময় নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে৷ তার পকেটে অক্সিজেন প্ল্যান্টের পাইপলাইনের কিছু যন্ত্রাংশ পাওয়া যায়৷ আটক করা লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যায়৷ সোমবার তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top