News Flash

  • Home
  • Uncategorized
  • Possibility : বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবে ছাড়পত্রের সম্ভাবনা
Image

Possibility : বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবে ছাড়পত্রের সম্ভাবনা

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স) : কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের মাঠে ফেরার আবেদন জানিয়েছিলেন। যদিও কৃষক সংগঠনগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংসদে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সূত্রের খবর, এর পরই কৃষি আইন দ্রুত প্রত্যাহারের বিষয়ে উদ্যোগী হয়েছে মোদী সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী গোটা বিষয়টি দেখছেন।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পেশ করা হতে পারে। সূত্রের খবর, সেদিনের বৈঠকেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ছাড়পত্র দিয়ে দেবে মন্ত্রিসভা। তার পর আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে আইন তিনটি। প্রায় এক বছর আন্দোলন চলার পর শুক্রবার প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top