News Flash

  • Home
  • বিনোদন
  • Involved : বিশালগড় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি
Image

Involved : বিশালগড় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। নিজের স্কুটি নিয়ে বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় উত্তম ভক্ত চৌমুনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি। তাতে তিনি আহত হন। রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে পথদুর্ঘটনা ঘটে চলেছে। শনিবার উত্তম ভক্ত চৌমুহনীতে একটি গাড়ির ধাক্কায় স্কুটি নিয়ে ছিটকে পড়ে এক ব্যক্তির গুরুতরভাবে আহত হয়েছেন।ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল ১১ টা নাগাদ বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাবার পথে উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় পেছন দিক থেকে গাড়ি সজোরে ধাক্কা মারে স্কুটিকে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে দুলাল পদক নামে স্কুটি চালক গুরুতর ভাবে আহত হন।


ব্যক্তির বয়স আনুমানিক 56 বছর।বাড়ি আগরতলা এলাকায়।
স্থানীয় পথ চলতি লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরকে। তারা ছুটে গিয়ে আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে । দিনের-পর-দিন বিশালগড় বিভিন্ন জায়গায় ঘটে চলছে এ ধরনের দুর্ঘটনা। এদিকে বিশালগড় ট্রাফিক ইউনিটে দপ্তরে ফাঁকা হয়ে গেছে ।দুই একজন ছাড়া কোনো কর্মী নেই। সঠিক নজরদারির অভাবে রাস্তাঘাটে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পুলিশ দিনের পর দিন ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। স্থানীয় লোকেদের একটাই দাবি বিশালগড় ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top