News Flash

  • Home
  • খেলা
  • ৪.১ প্রাবল্যের ভূমিকম্প অসমে, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৪.১ প্রাবল্যের ভূমিকম্প অসমে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ২০ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চল। এবার অসমের রাজধানী গুয়াহাটি, মেঘালয়ের রাজধানী শিলং সহ পার্শ্ববর্তী কয়েকটি রাজ্য ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে। আজ শনিবার ভারতীয় সময় বেলা ০১টা ১২ মিনিট ১৫ সেকেন্ডে ৪.১ তীব্রতার ভূকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি সহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য। তবে ভূমিকম্পের ঘটনায় এই খবর লেখা পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের রাজধানী গুয়াহাটি থেকে পশ্চিম-দক্ষিণে ভূগৰ্ভের ২৮ কিলোমিটার গভীরে ২৬.০৭ উত্তর অক্ষাংশ এবং ৯১.৩৬ দ্রাঘিমাংশে।প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর থেকে আজ পর্যন্ত ১৬ বার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য যেমন অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম। তবে ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top