News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদে ভ্যান ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

আহমেদাবাদে ভ্যান ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ৩ জন

আহমেদাবাদ, ২০ নভেম্বর (হি.স.): গুজরাটের আহমেদাবাদে যাত্রীবোঝাই ভ্যান ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হাড়ালেন ৫ জন। দুর্ঘটনায় ৩ জন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটিই ঘটেছে আহমেদাবাদ জেলার ভালানা গ্রামের কাছে ভাটামান থেকে ভাবনগর যাওয়ার রাস্তায়। মৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের খাম্ভাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোঠ থানার পুলিশ জানিয়েছে, ভ্যানে চেপে আনন্দ জেলার খাম্ভাটে যাচ্ছিলেন ৮ জন। ভ্যানটি রাস্তার ভুল দিক থেকে যাওয়ার কারণে ভালানা গ্রামের কাছে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে পরে একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top