News Flash

  • Home
  • Uncategorized
  • Militants : এনএলএফটির চার জঙ্গী গ্রেপ্তার গন্ডাছড়া ও রইস্যাবাড়ি এলাকায়
Image

Militants : এনএলএফটির চার জঙ্গী গ্রেপ্তার গন্ডাছড়া ও রইস্যাবাড়ি এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ পুর ও নগর নির্বাচনের উত্তাপের মাঝে ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন এনএলএফটি(বিএম) গোষ্ঠির দুই জন সক্রিয় সদস্যকে আজ পুলিশ গ্রেফতার করেছে৷ ধলাই জেলায় গন্ডাছড়া থেকে সঞ্জয় ত্রিপুরা(৩০) অখিন্দ্র দেববর্মা(৩১)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দুইজনকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে৷ রইসাবাড়ি থেকে বইল্যা জমাতিয়া(২৮) এবং রবি কুমার ত্রিপুরা(৪৫)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করবে পুলিশ৷


ত্রিপুরা পুলিশের আইজিপি আইন-শৃঙ্খলা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ আজ সুনির্দিষ্ট অভিযান চালিয়ে উগ্রপন্থী সংগঠন এনএলএফটি(বিএম) গোষ্ঠির দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে ধলাই জেলায় সালেমা, কচুছড়া, কমলপুর, গন্ডাছড়া এবং রইসাবাড়ি এলাকা থেকে চাঁদা সংগ্রহের অভিযোগ রয়েছে৷ চলতি বছরের জুলাই থেকে তাঁরা চাঁদা সংগ্রহের কাজে যুক্ত রয়েছে৷


তিনি জানান, ওই দুই বৈরী সদস্যের কাছ থেকে দুইটি স্মার্টফোন এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই কাজে যুক্ত আরও দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তিনি বলেন, রইসাবাড়ি থানায় দায়ের মামলায় ওই চারজনকে আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ৷ নির্বাচনী মুহুর্তে উগ্রপন্থী গ্রেফতারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top