News Flash

  • Home
  • বিনোদন
  • Arrested : অন্তঃসত্ত্বা গৃহবধূ খুনের মামলায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার
Image

Arrested : অন্তঃসত্ত্বা গৃহবধূ খুনের মামলায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ নভেম্বর৷৷ অন্তঃসত্ত্বা গৃহবধূ সুপ্রিয়ার মৃত্যুর ঘটনার, সাথে জড়িত অভিযুক্ত অলক শীল শর্মা ও গোপাল শীল শর্মাকে সংবাদের জেরে গতকাল রাতে আটক করলো পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিলোনিয়া আর্য সমাজ এলাকা থেকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে৷শুক্রবার সকালে অঞ্জু শীল শর্মা নামে আরেক অভিযুক্তা বিলোনিয়া মহিলা থানাতে এসে আত্মসমর্পণ করে৷ এই তিনজনকেই বিলোনিয়া হাসপাতালে আজ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার পর বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হয় পুলিশ রিমান্ড চেয়ে৷


অলক শীল শর্মা হলো মৃতাঃ সুপ্রিয়ার স্বামী৷ গোপাল শীল শর্মা ও অঞ্জু শীল শর্মা হলো অলকের মা বাবা তথা সুপ্রিয়ার শ্বশুর,শাশুড়ি৷স্বামীর বাড়ির লোকজনরা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইলেও সুপ্রিয়াকে হত্যার অভিযোগ তুলে মৃতা সুপ্রিয়ার বাপের বাড়ির লোকজনেরা স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে গত সোমবার রাতে৷ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার মামলা নিয়ে , গ্রেপ্তারের দাবিতে সেদিন বিলোনিয়া মহিলা থানার সামনে উত্তেজনা যেমন দেখা দিয়েছিল তেমনি হাসপাতাল চত্বরেও দেখা যায় উত্তেজনা৷


অবশেষে পুলিশ বাধ্য হয়ে হত্যার অভিযোগের মামলা হাতে নিয়ে গতকাল রাতে আটক করে দুই অভিযুক্ত সুপ্রিয়ার স্বামী অলক শীল শর্মা ও শ্বশুর গোপাল শীল শর্মাকে৷ অপরদিকে শ্বাশুড়ি অঞ্জু শীল শর্মা আত্মসমর্পণ করে বিলোনিয়া মহিলা থানার পুলিশের কাছে৷ উল্লেখ্য সুপ্রিয়ার মৃত্যুর ঘটনাটি ঘটেছিল বিলোনিয়া মতাই চালতাখলা এলাকায়৷ পুলিশ মৃতার বাপের বাড়ির দায়েকৃত মামলা অনুসারে ৩০৪(বি)/৩৪আই.পিসি ধারায় মামলা নেয় বিলোনিয়া মহিলা থানার পুলিশ৷ মহিলা থানাতে যার মামলা নম্বর ১৭/২১৷আদালত বার দিনের জেল হেপাজত দেয় তাদের৷আগামী ১ -১২ – ২১ তারিখ আদালতে ফের তোলা হবে৷

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top