News Flash

  • Home
  • Uncategorized
  • Accused of raping : গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
Image

Accused of raping : গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৮ নভেম্বর৷৷ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি কে খোয়াই জেলা দায়রা আদালত ৩০ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠায়৷ ঘটনাকে কেন্দ্র করে জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ অভিযোগ এক সন্তানের জননীকে হরণকরে নিয়ে ছয়মাস লাগাতর ধর্ষন৷ কল্যাণপুর থানায় মামলা৷ গ্রেপ্তার অভিযুক্ত শানু তাঁতী(১৯)৷ ৩০ শে নভেম্বর পর্যন্ত জেলহাজত৷ঘটনার বিবরনে জানাযায় কল্যাণপুর থানার অন্তর্গত শান্তিনগর গাঁও সভার গাড়োটিলার বাসিন্দা শানু তাঁতী একই পাড়ার চারমাসের শিশুর মা কে নিয়ে পালিয়ে যায় আগরতলাতে৷


প্রায় ছমাস যাবৎ গোপন জায়গায় রেখে গৃহবধূ কে জোরপুর্বক ধর্ষন করে আসছিল অভিযুক্ত৷গত ৫ ই অক্টোবর ২০২১ ইং রানীর বাজারে রেখে পালিয়ে যায় শানু৷তখন সময় ঐমহিলা কি করবে ভেবে পাচ্ছিল না মানসিক ভাবে বিপযর্স হয়ে পড়ে লেম্বু ছড়া বাবার বাড়িতে আশ্রয় নেয়৷গত ১৬ নভেম্বর সুনিদির্ষভাবে লিখিত অভিযোগ করে মহিলা৷কল্যাণপুর থানার পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার খোয়াই আদালতে প্রেরন করলে মামনীয় আদালত ৩০ নভেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠিয়েদেন অভিযুক্ত শানু তাঁতীকে৷মামলা নম্বর ১১০/২০২১ আন্ডার সেকশন ৩৬৩/৩৪২/৩৭৬/৩২৫ আই পি সি৷ এই ঘটনায় গাড়োটিলার মানুষের মধ্য প্রশ্ণ এই পাষন্ড মা কি ভাবে কোলের শিশুকে ঘরে পেলে পরপুরুষের সাথে পালিয়ে যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়৷ প্রশ্ণ উঠছে আজকের দিনে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top