News Flash

  • Home
  • Uncategorized
  • ভবিষ্যতে যে পরিবর্তন আসতে চলেছে তা কেউ রুখতে পারবে না : অখিলেশ যাদব
Image

ভবিষ্যতে যে পরিবর্তন আসতে চলেছে তা কেউ রুখতে পারবে না : অখিলেশ যাদব

লখনউ, ১৮ নভেম্বর (হি.স.): শুরু হয়েছিল গাজিপুর থেকে, অবশেষে বৃহস্পতিবার লখনউতে শেষ হয়েছে সমাজবাদী পার্টির বিজয় রথযাত্রা। বিজয় রথযাত্রা শেষে সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানালেন, ভবিষ্যতে যে পরিবর্তন আসতে চলেছে তা কেউ রুখতে পারবে না। তিনি আরও বলেছেন, “সমাজবাদী পার্টির রথযাত্রা হয়তো এদিন শেষ হচ্ছে, কিন্তু আসল যাত্রা তথনই শেষ হবে যখন আমরা রাজ্যে সরকার গঠন করব।”
বুধবার দুপুর একটা থেকে উত্তর প্রদেশের গাজিপুর থেকে শুরু হয় সমাজবাদী পার্টির বিজয় রথযাত্রা। গভীর রাত একটা নাগাদ আমেঠিতে পৌঁছয় ‘সমাজবাদী বিজয় যাত্রা’, রাত ১.৩০ মিনিটে ‘সমাজবাদী বিজয় যাত্রা’ পৌঁছয় অযোধ্যায়, ভোররাত ২.৩০ মিনিটে পৌঁছয় বারাবাঙ্কিতে, দীর্ঘ পথ অতিক্রম করে ভোর চারটে নাগাদ লখনউতে পৌঁছয় ‘সমাজবাদী বিজয় যাত্রা’। বিজয় রথযাত্রাকে ঘিরে সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল অনেক বেশি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top