News Flash

  • Home
  • Uncategorized
  • Gold ornament : ধর্মনগর আটক কুখ্যাত চোর, উদ্ধার স্বর্ণালঙ্কার
Image

Gold ornament : ধর্মনগর আটক কুখ্যাত চোর, উদ্ধার স্বর্ণালঙ্কার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ নভেম্বর৷৷গোপন সংবাদের ভিতিতে ধর্মনগর থানার পুলিশ এক কুখ্যাত চোর সহ চুড়ি যাওয়া স্বর্নালংকার উদ্ধার করতে সক্ষম৷আটক চোর কলেজ ছাত্র পরিচয় দিয়ে ধর্মনগর শহরে ভাড়া ঘরে থেকে চুরি করতো৷ঘটনার বিবরনে জানা যায়,গত কয়েক মাস যাবত উত্তর জেলার ধর্মনগর শহর এলাকাতে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়৷ চোরের দল শহরের বাড়ি ঘরে হানা দিয়ে গৃহস্থের নগদ অর্থ সহ মুল্যবান স্বর্নালংকার চুরি করে পালিয়ে যাচ্ছে৷ তাছাড়া কালি পূজোর রাতে উত্তর নয়াপাড়ার শৈলেন চন্দ্র পালের বাড়িতে সাফাই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে স্বর্নালংকার নিয়ে যায় চোরের দল৷গৃহস্থ শৈলেন চন্দ্র পাল ধর্মনগর থানায় লিখিত আকারে একটি চুরির মামলা দায়ের করেন৷

শহর এলাকাতে দিন দিন চুরির ঘটনা ঘটলেও ধর্মনগর থানা একটি চুরির ঘটনাও কিনারা করতে পারেনি৷ পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ চোর ধরার জন্য বিশেষ একটি টিম গঠন করে৷ আর বিশেষ টিম গঠন করার পরেই পুলিশ এর সাফল্য আসে৷ উক্ত থানার পুলিশ জানায়,ধর্মনগর শহরের মান্ডপ পাড়ার লিঙ্ক রোড এলাকাতে একটি ছেলে কলেজ ছাত্র হিসাবে দীর্ঘ দিন যাবত ভাড়া থাকতো৷ কিন্তু তার চলাফেরা ছিল সন্দেহ জনক৷ পুলিশ তার উপর নজরদারি চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে৷ তারপর তার ঘর থেকে চুরি যাওয়া প্রচুর স্বর্নালংকার উদ্ধার করে পুলিশ৷ উদ্ধারকৃত স্বর্নালংকার গুলি গৃহস্থ শৈলেন চন্দ্র পালের বলে জানা গেছে৷ পাশাপাশি পুলিশ জানায়,ছাত্র বেশী চোরের নাম জনার্দন চাকমা(২২)৷তার বাড়ি কাঞ্চনপুরের দুপাট্টা ছড়া এলাকায়৷ ধর্মনগর থানার পুলিশ ধৃত চোরকে আটক করে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা হাতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ধৃত চোরের সাথে এসকল চুরিকান্ডে কার কার যোগসূত্র রয়েছে তাও খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ৷ পুলিশ আরো জানায়, আগামীকাল ধৃত চোর জনার্দন চাকমাকে জেলা আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top