News Flash

  • Home
  • Uncategorized
  • Rejects plea : দুই আইনজীবী ও সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ বলে পুলিশের দায়েরকৃত মামলা বাতিলের আবেদন না-মঞ্জুর সুপ্রিম কোর্টে
Image

Rejects plea : দুই আইনজীবী ও সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ বলে পুলিশের দায়েরকৃত মামলা বাতিলের আবেদন না-মঞ্জুর সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ দুই আইনজীবী এবং এক সাংবাদিকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন-১৯৬৭ (ইউএপিএ)-এর বলে ত্রিপুরা পুলিশের দায়েরকৃত মামলা বাতিলের আবেদন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট৷ তবে তাঁদের গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশের সবর্োচ্চ আদালত৷ কিন্তু তদন্তকাজ বন্ধ করার জন্য আদেশ দেয়নি প্রধান বিচারপতি এনভি রামান্নার নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ৷ প্রধান বিচারপতি রামান্না, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ ওই আবেদনের শুনানি শেষে ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে৷


প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ত্রিপুরায় বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল৷ বিশ্বহিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়৷ এমনই এক বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর থানাধীন রোয়াবাজার এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল৷ ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়৷
নেটিজেনদের একাংশ ত্রিপুরার বাইরের হিংসার ছবি এনে রাজ্যের ঘটনা উল্লেখ করে প্রচারে নিয়েছিলে৷ এতে মসজিদে অগ্ণিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনা দেখানো হয়৷ ত্রিপুরা পুলিশ তদন্তে নেমে এ ধরনের কোনও ঘটনার প্রমাণ পায়নি৷ কিন্তু গুজব সারা দেশে এতটাই ছড়িয়ে পড়েছিল যে বিভিন্ন সংগঠন ত্রিপুরার পরিস্থিতির খোঁজ নেওয়ার জন্য ছুটে আসে৷


সত্য অনুসন্ধানের নামে দিল্লি ভিত্তিক আইনজীবীদের এক প্রতিনিধি ত্রিপুরায় এসে বিভিন্ন এলাকা ঘুরে দেখে৷ বহু সাংবাদিকও ত্রিপুরায় ওই গুজবের সত্যতা যাচাই করতে আসেন৷ কিন্তু দেখা গেছে, ত্রিপুরায় সত্যের খোঁজে এসে অনেকেই উল্টে গুজব ছড়িয়েছেন৷ এমনই আইনজীবী মুকেশ, আইনজীবী আনসারুল হক আনসারী এবং সাংবাদিক শ্যাম মীরা সিং ত্রিপুরার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন৷ সত্যের সাথে মিল না রেখে তাঁরা ওই সমস্ত পোস্ট দিয়েছেন অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ ত্রিপুরা পুলিশ তাঁদের বিরুদ্ধে গত ৩ নভেম্বর ইউএপিএ বলে মামলা রুজু করে নোটিশ পাঠিয়েছিল৷


শুধু ওই তিনজন নয়, ত্রিপুরা সম্পর্কে সামাজিক মাধ্যমে গুজব রটানোর অভিযোগে পুলিশ ১৪০ জনের বিরুদ্ধে মামলা নিয়েছে৷ বহু টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য নোটিশ পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে এমন ১২৮টি পোস্ট চিহ্ণিত হয়েছে৷ তাতে ৯৪টি টুইটার পোস্ট, ৩২টি ফেসবুক পোস্ট এবং দুটি ইউটিউব পোস্ট রয়েছে৷ ত্রিপুরা পুলিশের দাবি, এখন পর্যন্ত ১২৪ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে৷ যা প্রমাণ করেছে, ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি৷


এদিকে, ওই দুই আইনজীবী এবং এক সাংবাদিক ত্রিপুরা পুলিশের দায়েরকৃত এজাহার বাতিল করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ তাঁদের বক্তব্য, পুলিশের ওই এজাহারে সংবিধান প্রদত্ত বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে৷ এজাহারে তাঁদের বিরুদ্ধে পুলিশ ইউএপিএ-তে মামলা রুজু করেছে৷ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্না, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হয়েছে৷ আদালত ত্রিপুরা পুলিশের এজাহার বাতিলের আবেদন মঞ্জুর করেনি৷ তবে, আবেদনকারীদের গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারি করেছে৷ সাথে পুলিশের তদন্ত কাজ বন্ধ করারও নির্দেশ দেয়নি আদালত৷ তবে ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে আদালত৷ ধারণা করা হচ্ছে, আগামী ৩ জানুয়ারি ওই আবেদনের ওপর পুনরায় শুনানি হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top