News Flash

  • Home
  • Uncategorized
  • Smuggling brown sugar : ধর্মনগরে ব্রাউন সুগারের রমরমা বাণিজ্য, আটক চার যুবক
Image

Smuggling brown sugar : ধর্মনগরে ব্রাউন সুগারের রমরমা বাণিজ্য, আটক চার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ নভেম্বর৷৷উত্তর জেলার ধর্মনগর থানা এলাকায় সম্প্রতি নেশার রমরমা বাণিজ্য মাথা ঝাড়া দিয়ে গজিয়েছে৷তাতে করে স্থানীয় থানার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে বলে গুঞ্জন সর্বত্র৷ যদিও উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর অক্লান্ত প্রচেষ্টায় উত্তর জেলার নেশা বাণিজ্যের রমরমা ব্যবসায় অনেকটা লাগাম টানতে সক্ষম হয়েছেন৷


কিন্তু ধর্মনগর শহরের বুকে স্থানীয় থানার গা ছাড়া মনোভাবের কারণে সম্প্রতি নেশার আতুর ঘরে পরিণত হয়েছে ধর্মনগর শহর৷আর নেশার প্রেমে ধর্মনগর শহরে ছুটে আসে গোটা জেলার নেশা পিপাসুরা৷ তাছাড়া ধর্মনগর শহরের পূর্ব বাজারে মদের এতটা রমরমা যে, সেখানে কোন ভদ্র ঘরের মানুষ বাজারে করতে গেলে মদ ব্যবসায়ীদের বাড়বাড়ন্তে হোঁচট খেতে হয়৷ এমনকি ধর্মনগর শহরের অলিগলিতে ব্রাউন সুগার সহ নানা নেশা সামগ্রীর রমরমা ব্যবসা বর্তমানে চলমান৷


তারই এক জলজ্যান্ত নমুনা দেখা গেল ধর্মনগর রাজবাড়ী স্থিত আই এস বি টি তে৷ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ আই এস বি টি তে থাকা চালকরা চার যুবককে ব্রাউন সুগার সেবনের সময় হাতে নাতে পাকড়াও করেন৷ চালকদের কাছে ধৃত চার যুবক অকপটে স্বীকার করে,তারা ব্রাউন সুগার সেবন করে৷এমনকি ধর্মনগর আই এস বি টি র পাশে একটি বাড়ি থেকে ধৃতরা ব্রাউন সুগার ক্রয় করেছে৷পড়ে তাদের কাছ থেকে তিন কৌটা ব্রাউন সুগারও উদ্ধার হয়৷খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ ধর্মনগর থানার পুলিশ অকুসলে এসে চার যুবককে থানায় নিয়ে যায়৷ ধৃতদের বয়স সাকুল্যে যুবকের আওতায় ছুঁই ছুঁই৷তবে সানীয়দের বক্তব্য, ধর্মনগর থানার পুলিশ ধৃত চার ব্রাউন সুগার সেবনকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ব্রাউন সুগার ব্যবসার মূল চক্রকে জালে তুলুক৷ রাজ্যের দ্বিতীয়তম শহর ধর্মনগর শহরের অলিগলিতে এভাবে নেশার রমরমা বাণিজ্য চলবে তা কোন ভাবে মেনে নেওয়া যায় না বলেও স্থানীয়দের অভিযোগ৷ কিন্তু কাকতালীয় ব্যাপার হলো,এর পূর্বেও ধর্মনগর শহরের জনগণ ব্রাউন সুগার সেবনকারীকে হাতে নাতে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিলেও সানীয় থানা কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ৷তবে সানীয় থানার উদাসীনতা ও গা ছড়া মনোভাবের ফলে উত্তর জেলার যুব সমাজ ধবংসের পথে,তা আর বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top