News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ক্রীড়াসূচি ঘোষণা আইসিসির, ৮ বছরে ৩ টুর্নামেন্ট হবে ভারতে
Image

নতুন ক্রীড়াসূচি ঘোষণা আইসিসির, ৮ বছরে ৩ টুর্নামেন্ট হবে ভারতে

দুবাই, ১৬ নভেম্বর (হি.স.): পুরুষদের ক্রিকেটের নতুন ক্রীড়াসূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ড (আইসিসি) । সবাইকে পিছনে ফেলে আগামী ২০২৪ সাল থেকে পরবর্তী আট বছরে সাদা বলে সবথেকে বেশি সংখ্যক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দুটি বিশ্বকাপ (৫০ ওভার এবং টি-টোয়েন্টি) যুগ্মভাবে ভারত আয়োজন করবে। ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুধুমাত্র এককভাবে আয়োজন করবে ভারত।

ইতিমধ্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। করোনাভাইরাস পরিস্থিতিতে টুর্নামেন্ট শেষপর্যন্ত ভারতে হয়নি। তারইমধ্যে ২০২৩ সালে আবার একদিনের বিশ্বকাপের আসর ভারতে বসতে চলেছে। অতীতে তিনবার একদিনের বিশ্বকাপের আয়োজন করলেও ২০২৩ সালেই প্রথমবার এককভাবে আয়োজন করবে ভারত।

সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ২০২৪ সাল থেকে আরও আটটি আইসিসি টুর্নামেন্টের ঘোষণা করা হয়েছে। সেগুলি মোট ১২ টি দেশে হবে। সেই মোতাবেক ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কায়। তিন বছর পরেই এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে ভারত। ২০৩১ সালে আবার ভারত এবং বাংলাদেশে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ২০১১ সালেও যৌথভাবে ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত এবং বাংলাদেশ। যা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

আইসিসির নয়া টুর্নামেন্টের তালিকা –

• ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে।

• ২০২৫ সালে পুরুষদেরচ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।

• ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কায়।

• ২০২৭ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়।

• ২০২৮ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

• ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে।

• ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে।

• ২০৩১ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারত এবং বাংলাদেশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top