News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৮ বছরের প্রতীক্ষা শেষ, কাশী বিশ্বনাথ মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা মা অন্নপূর্ণার মূর্তি
Image

১০৮ বছরের প্রতীক্ষা শেষ, কাশী বিশ্বনাথ মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা মা অন্নপূর্ণার মূর্তি

বারাণসী, ১৫ নভেম্বর (হি.স.): দীর্ঘ ১০৮ বছরের প্রতীক্ষা শেষ। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হল মা অন্নপূর্ণার বিরল মূর্তি। সোমবার সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার্চনার পর মা অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ১০৮ বছর আগে চুরি করা হয়েছিল মা অন্নপূর্ণার বিরল এই মূর্তি। সম্প্রতি সেই মূর্তি কানাডা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লিতে মা অন্নপূর্ণার এই মূর্তির পূজার্চনা করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পূজার্চনা করার পর সেই মূর্তি উত্তর প্রদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়, তারপর বারাণসীর উদ্দেশে রওনা দেয় মা অন্নপূর্ণার মূর্তি।

দীর্ঘ পথ অতিক্রম করে বারাণসী নিয়ে আসা হয় মা অন্নপূর্ণার মূর্তি। অবশেষে সোমবার মা অন্নপূর্ণার বিরল ও দুর্লভ মূর্তি ফের কাশীর বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হল। এদিন মা অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠা করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “১০৮ বছর পর ফের একবার কাশীতে ফিরে এল মা অন্নপূর্ণার মূর্তি। এর কৃতিত্ব কাশীর সাংসদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাশী এবং রাজ্যের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

১৯১৩ সালে ভারত থেকে চুরি করা হয়েছিল মা অন্নপূর্ণার এই বিরল মূর্তি, ১০৮ বছর আগে কাশী থেকে নিয়ে যাওয়া হয়েছিল কানাডায়। কানাডা সরকার মা অন্নপূর্ণার সেই বিরল মূর্তি ভারতের হাতে তুলে দিয়েছে। রবিবার কাশী পৌঁছয় মা অন্নপূর্ণার এই মূর্তি, যা কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হয় সোমবার। রীতিনীতির সঙ্গে প্রতিমা প্রতিষ্ঠা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top