News Flash

  • Home
  • দিনের খবর
  • Corona graph of downward country : নিম্নমুখী দেশের করোনা গ্রাফ, উল্লেখযোগ্যভাবে কমল মৃ্ত্যুও
Image

Corona graph of downward country : নিম্নমুখী দেশের করোনা গ্রাফ, উল্লেখযোগ্যভাবে কমল মৃ্ত্যুও

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স) : দেশজুড়ে করোনার গ্রাফের ওঠানামা অব্যাহত। টিকাকরণকে হাতিয়ার করেই ভাইরাস যুদ্ধে জয় করতে মরিয়া ভারতবর্ষ। সপ্তাহ শেষে আবারও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ২৮৫। এদিনের হিসেব অনুযায়ী, বর্তমানে সারা দেশে মোট কোভিড আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯১৮। আজ অবধি সুস্থ হয়ে উঠেছেন মোট তিন কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৮৫৯ জন। মোট মৃত্যুর সংখ্যা চার লাখ ৬৩ হাজার ৫৩০।

এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। গত ১৭ মাসে সক্রিয় রোগীর বর্তমানে সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮ জন। গত বছর মার্চ মাসের এই প্রথম এতটা কম অ্যাকটিভ কেস। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। ২০২০ মার্চের পর এই প্রথম সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ।
বিগত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৪০ জনের। আজ অবধি দেশে মোট টিকাকরণ হয়েছে ১১২ কোটি এক লাখ তিন হাজার ২২৫ জনের। আসলে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। যাতে করোনাকে কাবু করা যায়।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top