News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister condemns : আসাম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, নিন্দা মুখ্যমন্ত্রীর
Image

Chief Minister condemns : আসাম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, নিন্দা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ মণিপুরে আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কনভয়ের ওপর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি এক টুইট বার্তায় বলেন, আমি মণিপুরের চুরাচাঁদপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি৷ শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি৷ সাথে তিনি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন৷


প্রসঙ্গত, মণিপুরে অতর্কিত জঙ্গি হামলায় আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার ও তাঁর পরিবার সহ সাত জওয়ান শহিদ হয়েছেন৷ ঘটনা আজ শনিবার সকাল প্রায় দশটা নাগাদ চূড়াচাঁদপুর জেলার সিগনঘাট মহকুমার এস সেখেন গ্রামে ভারত-মায়ানমার সীমান্তবর্তী ৪৩ নম্বর পিলারের কাছে সংঘটিত হয়েছে৷ শহিদ কমান্ডিং অফিসারকে কর্নেল বিপ্লব ত্রিপাঠী বলে পরিচয় পাওয়া গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top