News Flash

  • Home
  • Uncategorized
  • Communal tensions : ত্রিপুরার ঘটনা নিয়ে মহারাষ্ট্রে সাম্প্রদায়িক উত্তেজনা
Image

Communal tensions : ত্রিপুরার ঘটনা নিয়ে মহারাষ্ট্রে সাম্প্রদায়িক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ত্রিপুরার নাম নিয়ে মহারাষ্ট্রের ২/৩ শহরে পাথরবাজির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি, গুজব ছড়িয়ে ত্রিপুরাকে বদনাম করা হচ্ছে৷ ত্রিপুরার শান্তি-সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে৷ কারণ, একটা অংশ পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে৷ তাঁর আবেদন, ত্রিপুরায় সর্বধর্ম সমন্বয়ের ইতিহাস রয়েছে, তা রক্ষায় গুজবে কান দেবেন না৷


আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, গতকাল মহারাষ্ট্রের ২/৩টি শহরে ত্রিপুরার নাম নিয়ে পাথরবাজি হয়েছে৷ অথচ, ত্রিপুরায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় মিলেমিশে রয়েছেন৷ তাঁর বক্তব্য, কিছু মানুষ বাইরে থেকে এসে ত্রিপুরার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন৷ ত্রিপুরার কোনও মসজিদে অগ্ণিকাণ্ডের কোনও ঘটনাই ঘটেনি৷ অথচ, অন্য দেশের ছবি সংগ্রহ করে ত্রিপুরার বদনাম করা হচ্ছে৷


তাঁর দাবি, ত্রিপুরার সংসৃকতির গরিমা কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে৷ ত্রিপুরা সরকার ওই উদ্দেশ্যের কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে৷ তাঁর কটাক্ষ, একটা অংশ পেছনের দরজা দিয়ে ঢুকতে চাইছে৷ তাঁরাই ত্রিপুরার শান্তি-সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় রয়েছে৷ তাঁর সাফ কথা, সমালোচনা বরাবরই গ্রহণযোগ্য৷ কিন্তু সেই সমালোচনা হোক ইতিবাচক৷ তার বদলে ত্রিপুরায় এখন ষড়যন্ত্র হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে৷
উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, ত্রিপুরার বিরুদ্ধে কোনও ধরনের ষড়যন্ত্র সরকার বরদাস্ত করবে না৷ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর দাবি, ত্রিপুরায় সর্বধর্ম সমন্বয় রক্ষা করা সরকারের প্রধান ও একমাত্র লক্ষ্য৷ কারণ, আমরা ঈদে শুভেচ্ছা জানাই এবং বড়দিনে কেক কিনে খাই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top