News Flash

  • Home
  • দেশ
  • Former police officer arrested : সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট দেয়ায় ধৃত প্রাক্তন পুলিশকর্মী
Image

Former police officer arrested : সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট দেয়ায় ধৃত প্রাক্তন পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ নভেম্বর৷৷ সোস্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে অনেক অপ্রকাশিত সংবাদ ও ভালো মন্দ বিষয়ে জনগণ অবহিত হচ্ছেন৷ এই ধরনের সোস্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক উত্তেজনা ও প্ররোচনামূলক বিষয় শেয়ার করার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যাক্তিকে সাইবার ক্রাইম আইনে আটক করেছেন রাধাকিশোরপুর থানার পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম দুলাল মিয়া পালোয়ান ( ৬০)৷


উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া রাম সাগর ও মহেন্দ্র সাগর নামে জোড়া দিঘির দক্ষিণ মধ্য পাড়া এলাকায়৷ দুলাল মিঞা রাজ্য পুলিশের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত ঐ পুলিশ দুলাল মিঞাকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসেন৷ সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ কাজে যুক্ত থাকার প্রমাণ মিলেছে দুলাল মিঞার বিরুদ্ধে৷ এক পুলিশ আধিকারিক জানান পুলিশের নজরে তাই সাইবার ক্রাইম আইনে তাকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি থেকে রাধাকিশোরপুর থানার পুলিশ পুলিশ আটক করেছে৷ তার বিরুদ্ধে ১৫৩, এবং ধারায় মামলা নেওয়া হয়েছিলো বলে সংবাদ জানা যায়৷ এদিকে ধৃত ব্যক্তিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হলে জামিনে মুক্তি পায় বলে জানা যায়৷

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top