News Flash

  • Home
  • খেলা
  • Money invested in mutual funds : গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে একাউন্ট থেকে টাকা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ, এসবিআই বড়দোয়ালী শাখায় ধুন্ধুমার
Image

Money invested in mutual funds : গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে একাউন্ট থেকে টাকা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ, এসবিআই বড়দোয়ালী শাখায় ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ বড়দোয়ালী স্টেট ব্যাঙ্কের পরিসেবা গ্রহণ করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা৷ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার স্টেট ব্যাংকের সামনে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ বড়দোয়ালী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ গ্রাহকদের মারাত্মকভাবে হয়রানি ও প্রতারণা করে চলেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ হয়রানির বিষয়টি এবার প্রকাশ্যে এলো৷


ঘটনার বিবরণে জানা যায় ১ গ্রাহক চেয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড়দোয়ালী ব্রাঞ্চে এম আই এস করতে৷ কিন্তু এস বি আই ব্যাংকের কর্তৃপক্ষ গ্রাহকের টাকা মিউচুয়াল ফান্ডে জমা করে দেয় বলে অভিযোগ৷ আর তাতেই গ্রাহক উত্তেজিত হয়ে পড়ে৷ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এবং টি এস আর জওয়ান মোতায়েন করা হয়৷
প্রতারণার শিকার ভোক্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন৷ স্টেট ব্যাংকের শাখায় তাদের সঙ্গে এ ধরনের প্রতারণার ঘটনা রীতিমতো হতাশাজনক৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং অভিযোগকারীর যাতে সুষ্ঠু বিচার পায় তার ব্যবস্থা করার জন্য স্থানীয় মানুষজন এবং অন্যান্য ভোক্তারাও দাবি জানিয়েছেন৷ এ ধরনের কার্যকলাপ এর ফলে ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা হারাবে বলেও অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top