News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation of 10323 : আবারও শিক্ষা ভবনে ডেপুটেশন ১০৩২৩ এর
Image

Deputation of 10323 : আবারও শিক্ষা ভবনে ডেপুটেশন ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ জয়েন্ট মুভমেন্ট ১০৩২৩ কমিটির পক্ষ থেকে আজ শিক্ষা দপ্তরে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা৷ এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে শিক্ষা দপ্তরে যান তারা৷
চাকরিচ্যুত তাদের চাকরি ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বুধবার শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷জয়েন্ট মুভমেন্ট ১০৩২৩ কমিটির পক্ষ থেকে আজ এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান ২০ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না৷


পরিবার প্রতিপালন করতে গিয়ে তারা জটিল সমস্যার সম্মুখীন৷ চাকরিতে বহাল থাকা কালিন যেসব শিক্ষক-শিক্ষিকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিলেন তাদেরকে ঋণের কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য ব্যাংক থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে৷ অবিলম্বে বকেয়া ঋণ মিটিয়ে দেওয়ার চাপ বন্ধ করতে তারা দাবি জানিয়েছেন৷ শিক্ষা অধিকর্তার কাছে তারা অনুরোধ করেছেন কেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সে সম্পর্কে স্পষ্টীকরণ দিতে হবে৷ বর্তমান সরকার চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করেছিল৷ কথা ছিল ৬মাসের মধ্যে কমিশনের রিপোর্ট জনসমক্ষে পেশ করা হবে৷কিন্তু দেড় বছর অতিক্রান্ত হওয়ার পরও কমিশনের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ অবিলম্বে রিপোর্ট প্রকাশ করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ এখনো পর্যন্ত যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারে একটি করে সরকারি চাকরি প্রদানের দাবি জানিয়েছেন তারা৷ আগামী ডিসেম্বর মাসের মধ্যে চাকুরিচ্যুত প্রত্যেক শিক্ষককে সুকলমুখী করার জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ অবিলম্বে তাদের পুনরায় চাকুরীতে নিযুক্তির সহ অন্যান্য দাবি মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top