News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injuring four people : চড়িলামে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, গুরুতর আহত চারজন
Image

Seriously injuring four people : চড়িলামে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ নভেম্বর৷৷ ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পেতে প্রাণে রক্ষা পেল ৪ জন যাত্রীর প্রাণ৷ গুরতর আহত গাড়ির চালক৷ ঘটনা বিশালগড় থানাধীন চড়িলাম পুরানবাড়ি ব্রিজ সংলগ্ণ জাতীয় সড়কের পাশে৷ আহতরা হলেন শোভারানী শীল (৫৫), সুচন্দা রায় (৩০), রিধিমা রায় (৭) ও গাড়ির চালক মুবারক হোসেন৷


আহত যাত্রী শোভারানী শীল জানায় টিআর ০৭ সি ০৪১১ নম্বরের একটি মারুতি ইকো গাড়ি সোনামুড়া ওরমাই থেকে আগরতলা যাওয়ার পথে চড়িলাম পুরান বাড়ি এলাকায় এসে সামনের আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়৷ অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে গাড়িতে থাকা চারজন যাত্রী৷ পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ জানা গেছে গাড়ির চালক মোবারক হোসেন মারাত্মক ভাবে আহত হয়েছে৷


উল্লেখ্য, গত ৭ই নভেম্বর পুরান বাড়িস্থিত মনু ফকিরের দরগার সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দ্বীপ স্মিথ দাস নামে এক কলেজ পড়ুয়ার৷ বুধবার ফের পুরান বাড়ি এলাকায় যান দুর্ঘটনা সংগঠিত হওয়ায় প্রশ্ণ উঠছে বিশালগড় ট্রাফিক ইউনিট এর ভূমিকা নিয়ে৷ জাতীয় সড়কের চড়িলাম এলাকা, সিপাহীজলা অভায়ারণ্য এলাকা, সহ বাইপাস এলাকায় নিত্যদিন ঘটে চলেছে ছোট-বড় একাধিক যান দুর্ঘটনা৷ যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিশালগড় ট্রাফিক ইউনিট এর ভূমিকা হতাশাজনক বলে অভিযোগ অভিজ্ঞ মহলের৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top