News Flash

  • Home
  • Uncategorized
  • Warning of a larger movement : বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়ে অবরোধ প্রত্যাহার করল জোনাল অফিস রক্ষা কমিটি
Image

Warning of a larger movement : বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়ে অবরোধ প্রত্যাহার করল জোনাল অফিস রক্ষা কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ মাছমারা থেকে জোনাল অফিস অন্যত্র সরিয়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ আন্দোলন অবশেষে পাঁচ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে৷ প্রশাসন দাবি পূরণ না হলে তারা জাতীয় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷


এডিসির উন্নয়নে বাধা সৃষ্টি করে মাছমারা থেকে জোনাল অফিস সরিয়ে নেবার প্রতিবাদে আন্দোলন ৫দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে৷ জোনাল অফিস রক্ষা কমিটির পাশাপাশি আন্দোলনে সামিল হয় এলাকার স্ব-সহায়ক দলের মহিলারাও৷ শুক্রবার থেকে চলছে তাদের এই আন্দোলন৷ মঙ্গলবার তাদের আন্দোলন৫ দিনে গড়ালেও আন্দোলনকারিদের সাথে এডিসি প্রশাসন থেকে কেউ এসে কোনো আশ্বাস পর্যন্ত দেয়নি বলে অভিযোগ৷এমনকি স্ব-সহায়ক দলের মহিলাদের আন্দোলনে নামিয়ে জোনাল রক্ষা কমিটির তরফে কেউই তাদের পাশে থাকছেনা বলে অভিযোগ স্ব-সহায়ক দলের মহিলাদের৷


এনিয়ে মঙ্গলবার রাত অব্দি অন্ধকারের মধ্যে রাস্তায় বসে মোবাইল ফ্লেসের আলোতেই চলে সড়ক অবরোধ আন্দোলন৷ দাবি পূরন না হলে জাতীয় সড়ক অবরোধের হুশিয়ারী দিয়ে আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা৷ উল্লেখ্য মাছমারা থেকে ঊনকোটি জোনালকে সরিয়ে অন্যত্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এডিসি প্রশাসন৷ অবরোধের জেরে রাস্তার দু-ধারে আটকে পরে যানবাহন৷টানা ৫দিন ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top