News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের সাহায্য ছাড়া জিতবে না তৃণমূল : দিলীপ ঘোষ
Image

পুলিশের সাহায্য ছাড়া জিতবে না তৃণমূল : দিলীপ ঘোষ

কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): তৃণমূলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার পুরভোট প্রসঙ্গে দিলীপের সংযোজন, ”পুলিশের সাহায্য ছাড়া জিতবে না তৃণমূল। বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তখন দিলীপ ঘোষ বলেন, ”ভোটে ফায়দা তোলার জন্য সরকার খামখেয়ালিপনা করছে। বালিতে বিজেপির শক্তি বেশি এবং এই অঞ্চলকে হাওড়ার সঙ্গে যুক্ত করার অথবা আলাদা করার কোনওটারই দরকার ছিল না। এই ঘটনা সুশাসকের পরিচয় নয়।”
তিনি আরও বলেছেন, “পুরভোট নিয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকে ম্যাক্রো ও মাইক্রো লেভেলে কোর কমিটি গঠন হয়েছে। বিজেপি এই নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। পুলিশ প্রশাসনের মদত ছাড়া এই রাজ্যে তৃণমূল কোনও ভোটে জিততে পারবে না। রাজ্য ও কলকাতা পুলিশ দিয়ে ভোট কতটা অবাধ হবে তার দিকে লক্ষ্য রাখা হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top