News Flash

  • Home
  • Uncategorized
  • Demand reading in Roman script : রোমান স্ক্রিপ্ঢে পঠন পাঠনের দাবী তুলল তেলিয়ামুড়া কলেজের ককবরক পড়ুয়ারা
Image

Demand reading in Roman script : রোমান স্ক্রিপ্ঢে পঠন পাঠনের দাবী তুলল তেলিয়ামুড়া কলেজের ককবরক পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ রোমান স্ক্রিপ্ঢ দিয়ে ককবরক ভাষায় পঠন-পাঠন পরিচালনা করার দাবি জানিয়েছে কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা৷ দেবনাগরী স্ক্রিপ্ঢে পঠন-পাঠন করার প্রয়াস তারা কোনভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট ভাবে সাজিয়ে দিয়েছে৷


ককবরক বিষয়ে পাঠদানের ক্ষেত্রে রোমান ভাষার পরিবর্তন করে দেবনগরী ভাষা দিয়ে শিক্ষাব্যাবস্থা চালানো যাবে না৷ এরই প্রতিবাদ জানিয়ে সোমবার তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রায় দুই শতাধিক উপজাতি অংশের পড়ুয়ারা ককবরক বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ভাষার পরিবর্তনের দাবি নিয়ে এক রেলি অনুষ্ঠিত করে স্থানীয় খাসিয়া মঙ্গলবাজারে৷ এদিনের এই রেলিতে কলেজ পড়ুয়া প্রায় দুই শতাধিক উপজাতি অংশের পড়ুয়ারা তাদের ভাষা পরিবর্তনের দাবি নিয়ে জড়ো হয়৷ শিক্ষা দপ্তরের উচ্চ অধিকর্তার নিকট তাদের দাবি জানান৷


এ প্রসঙ্গে এক ছাত্রী জানান, আমরা ছোট বেলা থেকে রোমান স্ক্রিপ্ঢ দিয়ে পড়াশোনা করে আসছি৷ এখন দেবনগরী স্ক্রিপ্ঢ দিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমাদের ব্যাপক সমস্যা হবে৷আমরা চাই যাতে পুণরায় রোমান স্ক্রিপ্ঢ দিয়েই ককবরক বিষয়ের পাঠদান করা হয়৷ ককবড়ক ভাষার হরফ নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক চলছে৷ এই বিতর্ক অবসান এর জন্য ভাষাবিদদের নিয়ে নানা প্রয়াসও গ্রহণ করা হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top